রাজ্যে দ্বিতীয় দফার ভোটে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় বাংলার তিন লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। ওই তিন আসন হল উত্তরবঙ্গের দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জ। তিন আসনের ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সরাসরি বুথ পাহারায় মোট ২৭২ কোম্পানি আধা সেনাকে নিয়োগ করা হচ্ছে। আধা সেনার পাশাপাশি রাজ্য পুলিশকেও ভোট নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।

সোমবার কমিশন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে দার্জিলিঙে মোতায়েন করা হবে ৫১ কোম্পানি আধা সেনা। কালিম্পংয়ে থাকছে ১৬ কোম্পানি এবং শিলিগুড়িতে থাকছে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় মোতায়েন করা হচ্ছে ৭৩ কোম্পানি। রায়গঞ্জ পুলিশ জেলায় থাকবে ৬০ কোম্পানি এবং ইসলামপুরে থাকবে ৫১ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে ২৭৭ কোম্পানি আধা সেনা। আগামী ২২ এপ্রিল রাজ্যে এসে পৌঁছচ্ছে আরও ২২ কোম্পানি আধা সেনা। ফলে দ্বিতীয দফার আগেই মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে থাকছে মোট ২৯৯ কোম্পানি আধা সেনা।

প্রথম দফার ভোটে মোট ২৬৩ কোম্পানি আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাছাড়া রাজ্য পুলিশের ১০ হাজার আধিকারিক ও কর্মীকেও ভোট পাহারায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দফায় যে তিন আসনে ভোট হবে সেই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট পরবর্তী অশান্তি রুখতে এক কোম্পানি করে ৩ কোম্পানি আধা সেনা মোতায়েন রাখা হচ্ছে। তিন কেন্দ্রের স্ট্রংরুম পাহারায় থাকছে আরও তিন কোম্পানি আধা সেনা। বাকি ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তৃতীয় দফায় যে চার আসনে ভোট নেওয়া হবে সেখানে পাঠানো হচ্ছে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?