ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

একেবারে ফিল্মি কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল ৪ অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে ফিল্মি কায়দায় সোনার দোকানে ডাকাতি হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল ৪ অভিযুক্ত। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু সোনার গহনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির পর ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। সেই ফুটেজ দেখে ওই ডাকাতদলের কয়েকজনকে চিহ্নিত করতে পারেন তদন্তকারীরা। ঘটানস্থলে পৌঁছয় রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। এরপরই শুরু হয় হুগলি জেলার বিভিন্ন স্টেশনে নাকা চেকিং। দুষ্কৃতীরা তাদের সঙ্গে আনা বাইক ফেলে রেখে আরামবাগে একটি বাসে উঠে পড়ে। ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পুলিশেরই একজন তদন্তকারী অফিসার বাসের মধ্যেই তাদেরকে চিহ্নিত করেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে অভিযুক্তদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। ধৃতদের ব্যাগে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু  পরিমাণে সোনার গহনা উদ্ধার করেছে পুলিশ। তবে এই দুষ্কৃতীদের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কোথা থেকে তারা এসেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে আচমকাই পাঁচজনের একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে  ডানকুনিতে একটি অভিজাত  সোনার দোকানে ঢুকে পড়ে। ওই  সোনার দোকানে ক্রেতা সেজে আগে থেকেই  বসে ছিল দুজন। এরপরই  নিরাপত্তারক্ষীরদের  মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের দোকানের ভিতরে নিয়ে যায় ডাকাতদলটি। দোকানের কর্মচারী ও ক্রেতাদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা হয় তাদের। এরপর দোকানের সোকেশে রাখা সোনার গহনা ব্যাগে ভরে গয়না সহ নগদ টাকা নিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই দ্রুত খবর যায় ডানকুনি থানায়। পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয়। এদিকে দোকনের ভেতরের গোটা ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভিতে। আর সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে ডানকুনি থানার পুলিশ।

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য