পাগল কুকুরের কামড়ে জখম ৪০, ছুটিতেও হাসপাতালে ছুটলেন চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিত্যদিন কুকুরের তাণ্ডবে মানুষ আক্রান্তের খবর মিলেছে। ফের দশমীর বিকেলে পাগল কুকুরের তাণ্ডব। আক্রান্ত কমপক্ষে ৪০ জন। ঘটনাটি ঘটেছে হুগলীর তারকেশ্বর পুরসভা এলাকায়। বর্তমানে আক্রান্তেরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

দশমীর সন্ধ্যেয় বালিগড়ি ১ ও ২ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় আচমকা পাগল কুকুরের তাণ্ডব। এলাকাবাসীর উপর চড়াও হয় সেই পাগল কুকুর। শিশু-মহিলা-বয়স্করা সহ কমপক্ষে ৪০ জনকে আক্রমণ করে বলে অভিযোগ। তড়িঘড়ি তাঁদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দশমীর দিন ছুটিতে ছিলেন চিকিৎসকরা। একসঙ্গে এত মানুষ আক্রান্ত হওয়ায় ছুটে আসেন চিকিৎসকেরা।  হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, মঙ্গলবার দুপুর তিনটের পর থেকে একের পর এক স্থানীয় মানুষ হাজির হন হাসপাতালে। সকলেই কুকুরের কামড়ে আক্রান্ত। কমপক্ষে ৪০ জনকে ইতিমধ্যেই চিকিৎসা করা হয়েছে। বর্তমানে আক্রান্তরা তারকেশ্বর গ্রামীন হাসপাতাল, আরামবাগ মহকুমা হাসপাতাল ও কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা