যুবসাথী: ৪৭ লক্ষ আবেদন ডিজিটাইজ করা বাকি, দ্রুত সম্পন্নের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে যুবক যুবতীদের অ্যাকাউন্টে। অনলাইনে আবেদন যাঁরা করেছেন তাঁদের প্রক্রিয়া, অতি দ্রুত সম্পন্ন হচ্ছে। কিন্তু যাঁরা অফলাইনে ফর্ম পূরণ করেছেন, তাঁদের তথ্য ডিজিটাইজ করতে বেশ কিছুটা সময় লাগছে। জানা গিয়েছে প্রায় ৪৭ লক্ষ যুবসাথী আবেদন ডিজিটাল করা বাকি রয়েছে। এই কাজ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছ।  ডিজিটাইজ করার কাজ সম্পন্ন হওয়ার পরেই বাকিদের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ ডিজিটাইজ করার কাজ অতি দ্রুত সম্পন্ন করার কথা বলেছে নবান্ন। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় অতি দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে কাজ এগোচ্ছে সেই ভাবে টাকা ছাড়ার প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। কিন্তু একটা বড় সংখ্যক আবেদনের ডিজিটাইজ করার কাজ যেহেতু এখনো বাকি, তাই অনেক যুবক যুবতীদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাইজ করার কাজ সম্পন্ন হওয়ার পরেই, সকলে টাকা পেয়ে যাবেন। তাই জন্য একটু অপেক্ষা করতে হবে। যে সকল আবেদনকারী অনলাইনে আবেদন জমা করেছেন, তাঁদের কাজ একবারেই হয়ে গিয়েছে। ফলে সেই তথ্য যাচাই করতে কম সময় ব্যয় হচ্ছে। তাদের টাকা আগে ঢুকে যাচ্ছে। যাঁরা অফলাইনে ফর্ম ফিলআপ করেছেন, তাদের তথ্য যাচাই করে তা ডিজিটাইজ করতে একটু সময় লাগছে বলে সূত্রের খবর।

রাজ্যের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা সর্বাধিক আবেদন জমা পড়েছে। জমা করেছেন প্রায় ৫ লক্ষ ৮২ হাজার ৭১১। সেখানে মাত্র ১ লক্ষের ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার, নদিয়া, হুগলিতেও আবেদনের পরিমাণ অনেকটাই বেশি। এই কারণেই এই সকল এলাকায় কাজ এখনও বাকি রয়েছে। অন্যদিকে, SIR-এ বিচারাধীন থাকলে যুবসাথী মিলবে না বলে গুজব ছড়ানো হচ্ছে জেলায় জেলায়। কোনো আধিকারিকের বিরুদ্ধে এমন খবর ছড়ানোর অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করা হবে বলেই সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। 

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল