রাজাবাজারে কিশোর, হাওড়ায় যুবক, রাজ্যে ৭ দিনে ৫ জনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে

শনিবার রাজাবাজারে বিদ্যুতের খুঁটিতে হাত লেগে যাওয়ায় এক কিশোরের মৃত্যু হল। ওই একইদিনে হাওড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার হরিদেবপুরে বাতিস্তম্ভে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল ১৪ বছরের কিশোর নিশীথ যাদব৷ সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে শনিবার বিকেলের পর আবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার রাজাবাজারের নারকেলডাঙা থানা এলাকায় বিদ্যুতের খুঁটিতে হাত লেগে যাওয়ায় এক কিশোরের মৃত্যু হল। ওই একইদিনে হাওড়ার (Howrah) উলুবেড়িয়ায় জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। উল্লেখ্য শনিবার সকালে বাঁকুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে  রাজ্যে এক সপ্তাহের মধ্যে মোট ৫ জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন।

শনিবার কয়েকঘণ্টার বৃষ্টিতে রাজাবাজারের নারকেলডাঙা থানা এলাকায় জল জমে যায় শহরের নীচু এলাকাগুলিতে৷ এদিন বিকেলে নারকেলডাঙা থানা এলাকার রাজা রাজনারায়ণ স্ট্রিটের বাসিন্দা মহম্মদ ফাইজান নামের এক কিশোরের কলকাতা পুরসভার একটি বাতিস্তম্ভে হাত লেগে যায়। বাতিস্তম্ভে হাত লাগার পরই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে৷ এমন ঘটনার পর পরিবারের লোকজন ওই কিশোরকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ফাইজানকে মৃত বলে ঘোষণা করেন৷ কিন্তু তরতাজা কিশোরের কীভাবে আচমকা এমন মৃত্যু হতে পারে, বিষয়টি মন থেকে মেনে নিতে পারছিলেন না তাঁর বাড়ির লোক। তাই হাসপাতাল থেকে আবার তাকে দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমন মর্মান্তিক ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কলকাতা পুরসভার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷

রাজাবাজারের কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে শনিবার সন্ধ্যায় রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘ঘটনার কথা সবেমাত্র শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। এমন ঘটনা হলে তা দুঃখজনক।’ অন্যদিকে কলকাতা পুরসভার মেয়র  ফিরহাদ হাকিম ওইদিন বলেন, ‘(ঘটনার বিষয়ে কিছু এখনও) জানি না, আমি খোঁজ নিচ্ছি। খুব দুঃখের ঘটনা।’

অন্যদিকে শনিবার হাওড়ার উলুবেড়িয়ায় কাজ থেকে ফেরার পথে এক যুবকের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। মৃত ওই যুবকের নাম সুব্রত মণ্ডল। বয়স ২৫ বছর। হাওড়ার উলুবেড়িয়ার মুশাপুরের বাসিন্দা তিনি। শনিবার রাতে কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময় বাড়ির কিছুটা দূরে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। ওই যুবকের বাড়ির কিছুটা দূরে দক্ষিণ গঙ্গারামপুরের কাছে রাস্তার উপরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে তা বুঝতে পারেননি ওই যুবক। অভিযোগ, সেই বিদ্যুতবাহী তারের সঙ্গে সংস্পর্শ হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তার ধারের জঙ্গলে ছিটকে পড়েন তিনি। এই ঘটনার পর এলাকার বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় প্রশাসনের ওপর। তাঁদের অভিযোগ, একাধিকবার বিদ্যুৎ অফিসে জানানো হলেও তার মেরামত করা হয়নি। আর সেই কারণে এই দুর্ঘটনা।

উল্লেখ্য শনিবার সকালে বাঁকুড়া দু’নম্বর ব্লকের ভূতশহর গ্রামে ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মৃত দুজনের নাম পার্বতী ঘোষ ও অনন্ত ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঝড়-বৃষ্টির দাপটে বাঁকুড়ার (Bankura) ভূতশহর গ্রামে বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে গিয়েছিল তার। শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই ছেঁড়া তারই পায়ে জড়িয়ে যায় পার্বতী ঘোষ নামের ওই মহিলার। সঙ্গে সঙ্গে ছটফট করতে শুরু করেন ওই মহিলা। আর তা নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির। এর পর সেই ব্যক্তি ওই মহিলাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও। ঘটনাস্থলেই পার্বতী ঘোষ এবং ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত অন্য ব্যক্তির নাম অনন্ত ঘোষ। এই ঘটনার কিছুক্ষণ পর গ্রামের স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দুজনকে লাঠি দিয়ে সরিয়ে দেন। এর পর পার্বতী ও অনন্তকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের