১৫০ কোটি টাকায় বারাসত মহকুমার জন্য হচ্ছে ৫টি নতুন বিদ্যুতের সাবস্টেশন

রাজ্যের বিদ্যুৎ দফতর বারাসত সদর মহকুমার জন্য ১৫০ কোটি টাকায় নতুন ৫টি বিদ্যুতের সাবস্টেশন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা লাগোয়া যে চার মহকুমা রয়েছে, তার মধ্যে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার সদর মহকুমা হিসাবে চিহ্নিত বারাসত মহকুমায়(Barasat Sub Division) গত এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি। জনসংখ্যার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদাও(Electricity Demand)। এবার সেই চাহিদা মেটাতে উদ্যোগী হল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। বারাসত মহকুমায় বর্ধিত বিদ্যুতের চাহিদা মেটাতে রাজ্যের বিদ্যুৎ দফতর সেখানে ১৫০ কোটি টাকায় নতুন ৫টি বিদ্যুতের সাবস্টেশন(Substation) গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই সেই ৫টির মধ্যে ৪টি সাবস্টেশনের নির্মাণের কাজ শুরুও হয়ে গিয়েছে। পুজোর পরে পরেই আরও একটি সাবস্টেশন তৈরির কাজ শুরু হয়ে যাবে। এর ফলে বারাসতের মানুষের বিদ্যুতের যাবতীয় চাহিদা পূরণ করা যাবে বলে আশাবাদী রাজ্যের বিদ্যুৎ দফতর।  

আরও পড়ুন, আগামিকাল থেকেই রাজ্যের সরকারি কর্মীদের টানা ১৬ দিন ছুটি

বারাসত মহকুমায় মাঝেমধ্যেই লোডশেডিংয়ে নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের। দিন-রাতে কার্যত নিয়ম করে দফায় দফায় বিদ্যুৎ থাকে না এলাকায়। গরমের সময়ে মানুষের দুর্ভোগ চরমে ওঠে। আবার দুর্গাপুজো থেকে কালীপুজো, এই উৎসবের দিনগুলিতে লোডশেডিং নিয়ে দুশ্চিন্তায় থাকেন বারাসতবাসী। বিদ্যুতের এই সমস্যার সমাধান না হওয়ায় মানুষের ক্ষোভও বাড়ছিল। এই আবহে এখন নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন বারাসতবাসী। কেন এই সমস্যার সমাধান হচ্ছিল না এতদিন? বিদ্যুৎ দফতরের আধিকারিকদের দাবি, বিভিন্ন কারণে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাওয়ায় ট্রান্সফর্মারের ওপর বাড়তি চাপ পড়ছে। যেমন, অনেক বাড়িতে দেখা যায়, একটি এসি চালানোর অনুমতি নিয়ে একাধিক এসি চালানো হচ্ছে। এসব কারণে আগে যেখানে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতো, সেই জায়গায় এখন প্রতিদিন প্রায় ৩৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে। ফলে সঙ্কট একটা থাকছেই। মাঝেমধ্যে বিদ্যুতের জোগান পর্যাপ্ত থাকলেও সঠিকভাবে তা বণ্টন হচ্ছে না।

আরও পড়ুন, ভয়াল ভাঙনের কোপে সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম, তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি

টানা লোডশেডিংয়ের পাশাপাশি অল্প সময়ের জন্যও বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বারাসত মহকুমার বিভিন্ন প্রান্তে। এই সমস্যার স্থায়ী সমাধান করতেই শুরু হয়েছে সাবস্টেশন নির্মাণের কাজ। বারাসতের ফরচুন হাইট, ম্যাঙ্গোলিয়া, দোলতলা, রিজেন্ট ও আব্দালপুরে হবে এই ৫টি সাবস্টেশন। প্রতিটি সাবস্টেশনে থাকবে ২০ এমভিএ ট্রান্সফর্মার। এগুলি চালু হলে বারাসত শহরের পাশাপাশি সমগ্র মহকুমার মানুষ উপকৃত হবেন। এলাকাবাসীর দাবি, বাম জমানা থেকে তাঁদের এলাকায় বিদ্যুৎ নিয়ে সমস্যা চলছে। পরিবর্তনের ১৩ বছর বাদে অবশেষে সেই সমস্যার সমাধান হতে চলেছে এটা জেনেই তাঁরা খুশি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের