চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টাকার বিনিময়ে জন্মদাত্রী মাকে বিক্রি  করল ছেলে

নিজস্ব প্রতিনিধিঃ টাকার বিনিময়ে জন্মদাত্রী মাকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ছেলে এবং বৌমার  বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং ষ্টেশন সংলগ্ন কুঁজিপাড়া এলাকায়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় ছেলে  সাহেব সেখ এবং বৌমা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ছোটবেলায় সাহেবের বাবা মারা যায়। এরপর মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। সাহেবকে  অনেক কষ্ট করেই মা বড় করে তোলে।  ছেলে বড় হতেই একটি মহিলাকে বিবাহ করে। এরপর থেকে মাকে ছেড়ে দিয়ে স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করে সাহেব। সেই সময় এলাকার বাসিন্দারা অভিযোগ করে, সাহেবের স্ত্রী অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। আর এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় অশান্তি।

এমন পরিস্থিতিতে আচমকাই সাহেব মা এবং স্ত্রীকে নিয়ে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে  চলে যায়। সেখানে কাজ করার জন্যই গিয়েছিল। কিন্তু সেখানে মা ঠিকমত কাজ করতে পারছিল না। তখনই  মাকে  বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে ছেলে বৌমা। তবে মা বাড়িতে না ফেরতে রাজি হওয়ায় শুরু হয় বিবাদ। সেইসময় ছেলে এবং বৌ মা শ্রীনগরের এক ব্যক্তির কাছে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করে ক্যানিং চলে আসে। এরপর অনেক কষ্টে সাহেবের মা শ্রীনগর থেকে ক্যানিং-য়ের এক ব্যক্তিকে ফোন করে পুরো ঘটনাটি জানায়। এরপর প্রতিবেশীরা ক্যানিং থানায় গিয়ে পুরো ঘটনাটি সামনে আনে। পুলিশ খবর পেয়ে সাহেব এবং স্ত্রীকে আটক করে। ইতিমধ্যেই তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ