যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যে কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করতে রাস্তায় নামানো হয়েছে একাধিক সরকারি এসি বাস। চলতি বছরের দুর্গাপুজোর আগে রাস্তায় আরও সরকারি বাস নামানোর কথা ঘোষণা করেছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তারই মাঝে মেদিনীপুর যাওয়ার জন্য অতিরিক্ত বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। আজ, রবিবার থেকে মেদিনীপুর-দিঘা এবং মেদিনীপুর-কলকাতা রুটে মোট ৬টি সরকারি বাসের পরিষেবা চালু হয়েছে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলির আজ, রবিবার উদ্বোধন হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের আধিকারিকরা।

আরও পডুন: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে খবর, মেদিনীপুর থেকে দিঘা রুটে দু’টি বাস নামানো হয়েছে। এই রুটে অতিরিক্তি বাসের দাবি মেদিনীপুরবাসীর ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনেই মেদিনীপুর-দিঘা রুটে দুটি সরকারি বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা থেকে মেদিনীপুর রুটে চারটি সরকারি বাস চালু হয়েছে। যাত্রীদের দাবি মেনেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই উদ্যোগ। মেদিনীপুর যাওয়ার জন্য কলকাতাবাসীর ভরসা ছিল হাওড়া থেকে লোকাল ট্রেন। মাত্র কয়েকটি সরকারি বাস ওই রুটে এতদিন চালাত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এবার যাত্রীদের সুবিধা দিতেই কলকাতা-মেদিনীপুর রুটে আরও বাস বাড়াল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের