Loading live market data...
Loading active stocks...
Connecting...

সৌদি আরবে আটকে রয়েছেন বাংলার ৬০ শ্রমিক, দেশে ফেরানোর কাতর আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বাংলা থেকে ৬০ জন কর্মসংস্থানের জন্য গিয়ে সৌদি আরবে আটকে থাকার পর ভারতের ফেরানোর আবেদন জানাচ্ছে তারা।পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য কাজে গিয়ে সৌদি আরবে গিয়ে ৬০ জনের মতন বঙ্গবাসী বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছেন। দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে তারা বেতন পাচ্ছে না। এমনকি সৌদি আরব(Soudi Arab) থেকে ভারতীয়দের আসতেও দেওয়া হচ্ছে না।আটকে থাকা সেখানকার বঙ্গের মানুষজনেরা প্রত্যেকে তাদের সেখান থেকে উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) কাছে আবেদন জানিয়েছেন।

তাদের পক্ষ থেকে সমাজ মাধ্যমের মাধ্যমে এক ভিডিও বার্তায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আবেদন জানান হয়।তাদেরকে যেন অতিসত্বর উদ্ধার করে দেশে ফেরানো ব্যবস্থা করা হয়। আর এই ষাটজনের মধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত হালিশহর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এম.সি. মিত্র রোডের হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং আছেন।

রবি প্রতাপ সিং এর বাবা অভিমুন্য সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা খুব খুবই উৎকণ্ঠায় আছেন বলে জানান। তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়েছেন বলে জানান। তার পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং তার ছোট্ট নাবালক শিশুকে নিয়ে একাকী থাকার কথা জানিয়ে আবেদন রাখেন, অবিলম্বে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক সরকার সহ এমপি ,এম এলএরা। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে তাদের দেশে ফিরিয়ে আনা যায়।

এমনকি প্রাক্তন সাংসদ তার এক্স হ্যান্ডেলেও টুইট করেন । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ।কবে তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। এখন দেখার প্রশাসন কোন ব্যবস্থা নেয় কিনা সৌদি আরবে আটকে থাকা রবিন প্রতাপ সিং সহ বাকিদের ব্যাপারে।

SIR-এর ট্রাইব্যুনাল থেকে সরলেন টিএস শিবজ্ঞানম

কোটি টাকার চাকরি ছেড়ে সাফাইকর্মী হলেন মহিলা, কারণ জানলে চমকে যাবেন…

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ মেট্রো বন্ধ থাকবে, কখন ও কতক্ষণ জানুন

রাতারাতি লাখ লাখ অ্যাকাউন্ট মুছে দিল ইনস্টাগ্রাম, কেন এমন সিদ্ধান্ত?

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘বারাকপুরে সিনেমায় ঢুকিয়ে দেওয়ার ব্যবসা খুলেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, ‘ভবানীপুরের জয়ের কারণেই টার্গেট’, দাবি শুভেন্দুর

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে