এই মুহূর্তে

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সময় নেই নির্বাচনের ৭-৮ দফায় করার, জানিয়ে দিয়েছেন,সিইও মনোজ কুমার আগরওয়াল(Manoj Kumar Agarwal) । শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,যাদের ডকুমেন্ট থাকবে না শেষ পর্যন্ত সেখানে আবার আপিল এর সময় থাকবে।সুব্রত গুপ্ত শনিবার শিলিগুড়ি যাচ্ছেন, রবিবার কোচবিহার যাবেন।বাংলায় যারা ERO লেভেলে কাজ করছেন,অনেক কম র্র্যাঙ্কের ব্যক্তি এখানে এই পদে কাজ করছেন।কমিশন সূত্রে খবর, সিইসি আসতে পারেন যেদিন শিপিং কর্পোরেশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর স্থানান্তরিত হবে।

কমিশন জানাচ্ছে, সময় নেই বাংলায় নির্বাচন ৭-৮ দফায় করার।ম্যাপিং ও আন ম্যাপিং সব কিছু চেক করবে মাইক্রো অবজারভাররা। স্পেশাল রোল অবজারভারদের সাথে মিলে সিইও অফিস থেকে কাজ করবেন তাঁরা।
পুনরায় রিমাইন্ডার পাঠানো হয়েছে ডিএমদের। ২ ERO এবং AERO সহ এক ডেটা এন্ট্রি অপারেটর এর বিরুদ্ধে FIR করার জন্য। বারুইপুর, পূর্ব ও পূর্ব মেদিনীপুর জেলার ঘটনায়। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে এই ঘটনায় যাতে FIR না করা হয়। কিন্তু ফের কমিশনের পক্ষ থেকে রিমাইন্ডার দেওয়া হল ডিএমদেরকে।

এদিকে,নির্বাচন কমিশনের দ্বারা নিয়োগ হওয়া চারজন নতুন স্পেশাল রোল অবজারভার এসআইআরের শুনানি হয়ে যাওয়া সব নথি পর্যবেক্ষণ করছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সোমবার সকাল থেকেই প্রত্যেক স্পেশাল রোল অবসার্ভারের জন্য দশজন করে মাইক্রো অব সার্ভার নিয়োগ করা হচ্ছে। এখনও পর্যন্ত যে সকল নথি নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড হয়েছে তা খতিয়ে দেখবেন এই চারজন স্পেশাল রোল অবজারভার এবং চল্লিশ জন মাইক্রো অবজারভার, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাল পলাশে ঢাকা রাঙামাটির পথ, বসন্তের ছুটিতে গন্তব্য হোক বাঁকুড়ার এই লুকোনো স্বর্গ

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ