আরও একটি স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দ ও রাজনারায়ণ বসু অপেক্ষা করে আছেন…

শহর-জেলা-অখণ্ড মেদিনীপুর-রাজ্য-দেশের অহংকার আজও তালাবন্দি। আরও একটা স্বাধীনতা দিবসের চৌকাঠে পা রাখছি আমরা।

Share:

৭৫ বর্ষপূর্তি স্বাধীনতা দিবস (INDEPENDENCE DAY), তা কারও অজানা নয়। ১৫ অগাস্ট ঋষি অরবিন্দ ঘোষের-ও জন্মদিবস, সে কথাও জানেন সকলে। চরমপন্থী এই নেতার পদধূলিতে ধন্য মেদিনীপুর। তাঁর মামা দাদু ছিলেন সমাজ ও শিক্ষা সংস্কারক ঋষি রাজনারায়ণ বসু।

১৬ বছর ধরে গভর্মেন্ট জিলা স্কুল (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)- এর প্রধান শিক্ষক ছিলেন রাজনারায়ণ। তাঁর বড় মেয়ে স্বর্ণলতা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কৃষ্ণধন ঘোষ। স্বর্ণলতা ও কৃষ্ণধনের পুত্র অরবিন্দ।

রাজনারায়ণ বসু থাকতেন কলেজিয়েট স্কুল সংলগ্ন ভবনে। সেখানেই বিয়ে হয়েছিল তাঁর বড় মেয়ের। উপস্থিত ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

১৯৫৭ সাল থেকে স্কুল সংলগ্ন এই ভবন ব্যবহৃত হত মেদিনীপুর কলেজের অধ্যক্ষদের আবাসন হিসেবে। ২০১৩ সালে এই ভবন মেদিনীপুর কলেজের কাছ থেকে দাবি করে কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ। তা নিয়ে আজও চলে দড়ি টানাটানি। স্কুল না কলেজ কার রয়েছে যোগ্য দাবি, তা বিচারাধীন।

বন্ধ হয়ে পড়ে আছে ঐতিহ্যবাহী ভবন। এখনও জোটেনি হেরিটেজ তকমা। শহর-জেলা-অখণ্ড মেদিনীপুর-রাজ্য-দেশের অহংকার আজও তালাবন্দি। আরও একটা স্বাধীনতা দিবসের চৌকাঠে পা রাখছি আমরা। স্বাধীনতার স্বাদে আপ্লুত হয়ে দিন উদযাপনের আড়ম্বরের মাঝে পরাধীন হয়ে রইল ঐতিহ্যবাহী ভবন। আদালতের নির্দেশ, মেনে চলতে হবে ‘স্ট্যাটাস কো’। অহংকারের ভূমির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ঋষি অরবিন্দ, ঋষি রাজনারায়ণ বসু, তাঁরা যে আজও আছেন, থাকবেন। তাঁরা যে সকলের হৃদয়েই বিরাজমান।

বাড়তি কথা: ভারতের যে পতাকা আজ দেখছেন সেই পতাকার বিবর্তন হয়েছে বছরের পর বছর। ঋষি অরবিন্দের বিশেষ সহযোগী ছিলেন অস্ত্র গুরু হেমচন্দ্র কানুনগো। শচীন্দ্র প্রসাদ বোস ও হেম  দু’জনে মিলে তৈরি করেছিলেন জাতীয় পতাকা। সেই পতাকা অবশ্য এখন যে পতাকা দেখেন, তা নয়। তবে জাতীয় পতাকা হিসেবে ভারতে এই পতাকাই প্রথম উত্তোলিত হয় কলকাতার পার্সি বাগান স্কোয়ারে।  হেম ও শচীন্দ্রের সেই নকশার পতাকা। সময়টা ১৯০৬ সালের ৭ অগাস্ট।

                   নিসর্গ নির্যাস মাহাতো

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত অবস্থায় ফিরলেন মালয়েশীয় পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী