নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

এবার মালদহে নদী ভাঙনের সরাসরি কোপ পড়ল শিক্ষা ব্যবস্থায়। খুদে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে নয়টি প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মালদহে নদী ভাঙনের সরাসরি কোপ পড়ল শিক্ষা ব্যবস্থায়। খুদে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে নয়টি প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। টানা বৃষ্টিতে মালদহের অবস্থা বেহাল, ফুলে ফেঁপে উঠেছে মালদহের গঙ্গা। যার ফলে ভুতনি থেকে রতুয়ার বিস্তীর্ণ এলাকায় নদীভাঙন বাড়ছে। ইতিমধ্যেই জলের প্রবল স্রোতে তলিয়ে গিয়েছে অনেক বাড়িঘর, চাষের জমি। গত শনিবার (২৯ অগস্ট) গভীর রাতে গঙ্গায় তলিয়ে গিয়েছে মালদহের পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ। যে স্কুলের ছাত্র সংখ্যা ছিল ৩২০।

এছাড়া নদীভাঙনে প্রভাবিত হতে পারে আরও একাধিক স্কুল, সেই কারণেই আপতত নয়টি স্কুলকে চিহ্নিত করে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল দফতর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা স্কুল দফতর এমনটাই জানিয়েছে। ভাঙনের ফলে আরও পাঁচটি স্কুল বন্ধ করা হতে পারে বলেও জানানো হয়েছে। বন্ধ হওয়া স্কুলগুলির মধ্যে রয়েছে মানিকচকের পাঁচটি স্কুল, আর রতুয়ার চারটি শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, নদী ভাঙনের কোপ সরাসরি এই স্কুলগুলির উপর পড়তে পারে। যার ফলে যে কোনও সময়ে স্কুলগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, স্কুল বন্ধ থাকলে ছাত্রদের পড়াশোনা হবে কী করে?

তবে এই বিষয়ে পড়ুয়াদের অন্য স্কুলে স্থানান্তর করা হবে কিনা, এই নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি স্কুল দফতরের তরফ থেকে। তাই অভিভাবকেরা এই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। জেলার এক শিক্ষা আধিকারিক জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের করাহবে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলির পরিস্থিতি এবং পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দফতরে পাঠানো হয়েছে।

দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ