হরিরামপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ব্যবসায়ীকে

হুমকি দিয়ে গলায় ট্রিগার টিপে হত্যার চেষ্টা করা হল এক ব্যবসায়ীকে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার হরিরামপুরের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে রাতের আঁধারে ঘতে গেল শুট আউটের ঘটনা। হুমকি দিয়ে গলায় ট্রিগার টিপে হত্যার চেষ্টা করা হল এক ব্যবসায়ীকে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার হরিরামপুরে এক ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালনোর অভিযোগ উঠলো। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হরিরামপুরের বৈরহাট্টা রায়নগর মোড় এলাকায়। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম কমল রাজবংশী। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যবসায়ীর বাবা ঝাড়খণ্ডের এক ব্যক্তির সঙ্গে রসুনের ব্যবসা করতেন। কিন্তু ইদানীং সেই ব্যবসায় মন্দা যায়। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়ে মন্দা শুরু হয়। তখনই বাঁধে গোল।

গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কমলের কাছ থেকে বেশ কিছু টাকা পেতেন ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী। তা নিয়ে কমলের ওপর চাপ বাড়াতে থাকেন তিনি। এর আগেও নানাভাবে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি ওই ব্যক্তির গাড়িও চালাতেন কমল। তিনি ওই ব্যবসায়ীকে জানিয়েছিলেন, এখন গাড়ি চালাতে পারছেন না। গাড়ি চালিয়ে টাকা রোজগার করলেই ধার শোধ করে দেবেন। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ কমল ও তাঁর জামাই বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই এক ব্যক্তি তাঁদের সামনে আসে। ওই ব্যক্তি নিজেকে পরিচয় দেন, যে তাঁকে ঝাড়খণ্ডের ‘মালিক’ তথা ওই ব্যবসায়ী পাঠিয়েছেন। তাঁর কাছ থেকে টাকা ফেরত চান তিনি। কয়েক দিনের মধ্যেই টাকা ফেরত দিয়ে দেবেন বলে আশ্বাস দেন কমল। কিন্তু তারা তা শোনেনি। এই নিয়ে বচসা চলতে থাকে।

অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই পকেট থেকে বন্দুক বার করে চিবুকে ঠেকিয়ে ট্রিগার চেপে দেয় ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কমল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে তাঁকে রেফার করা হয় কলকাতায়। কিন্তু তাঁর অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে কলকাতার পরিবর্তে নিয়ে আসা হয় মালদার ইংরেজবাজার শহরে থাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর জামাই বলেন, ‘আমি সঙ্গেই ছিলাম। ওদেরকে বুঝিয়েছিলাম টাকা ফেরত দিয়ে দেব কিছুদিনের মধ্যেই। কিন্তু ওরা কথা শুনল না। ব্যবসায়ীক কারণে কিছু টাকা ধারবাকি ছিল। বোঝাচ্ছিলাম আমরা। কিন্তু ও খেলা হবে বলেই চিবুকে গুলি চালিয়ে দিল।’ এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে।

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার