১২টি গ্রামীণ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

ফের এক বার কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রাজ্যের ১৯টি জেলার ৩টি করে ব্লকের ১০টি করে গ্রাম পঞ্চায়েতের কাজ দেখবেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস এবং একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে অতীতে অনেকবারই কেন্দ্রের দল ঘুরে গিয়েছে রাজ্যে। এফআইআর করে নয়ছয় হওয়া টাকা উদ্ধার-সহ উপভোক্তা তালিকা সংশোধনের একাধিক সুপারিশ করে তারা। রাজ্যের দাবি, সেই সব পদক্ষেপ করে কেন্দ্রকে রিপোর্ট দেওয়াও হয়েছিল। তার পরেও আটকে রয়েছে বরাদ্দ। এখন গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হয়েছেন শিবরাজ সিংহ চৌহান। তিনি প্রতিটি রাজ্যের সঙ্গে আলোচনা করছেন বলে প্রশাসনিক সূত্রের খবর। এ রাজ্যও তেমন বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারই মাঝে ফের এক বার কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন, ১০০ দিনের কাজের শ্রমিকদের Biometric Attendance বাধ্যতামূলক করছে KMC

গ্রামোন্নয়নে কেন বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, তা নিয়ে রাজ্য এবং জাতীয় স্তরে বার বার সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল(TMC) সরকার। লোকসভা নির্বাচনের পরে বিজেপি(BJP) কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও শরিকদের সমর্থমে ফের কেন্দ্রে সরকার গঠন করেছে। বদল করা হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রীও। তাতে বরাদ্দের জট কাটার আশা করছিল রাজ্যও। কিন্তু জট কাটা তো দূর, নতুন করে বাংলায়(Bengal) আবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার(Modi Government)। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যে বার্তা রাজ্য পেয়েছে, তাতে একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা-সহ ১২টি গ্রামীণ প্রকল্পের কাজ খতিয়ে দেখবে কেন্দ্রের পাঠানো দল(Central Delegation Team)। রাজ্যের ১৯টি জেলায় ঘুরে অন্তত ৩টি করে ব্লকের ১০টি করে গ্রাম পঞ্চায়েতের কাজ সরাসরি গিয়ে দেখবেন তাঁরা।

আরও পড়ুন, ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি, গ্রেফতার রোগী

কেন্দ্রের বার্তা—জেলাশাসক, জেলা পরিষদের সিইও-সহ আধিকারিকদের হাজির থাকতে হবে কেন্দ্রীয় দলের জন্য। একাধিক দফায় তাঁরা বৈঠক করবেন জেলা-কর্তাদের সঙ্গে। সেপ্টেম্বরের মধ্যে জেলা-যাচাই সেরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রকে রিপোর্ট দেবেন তাঁরা। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই একশো দিনের কাজের প্রকল্প, আবাস যোজনার বরাদ্দ আটকে রয়েছে। রাজ্যের অভিযোগ, পাওয়া যাচ্ছে না সড়ক যোজনার বরাদ্দও। ফলে বরাদ্দ না দিয়ে কেন কেন্দ্রীয় দল আসছে, তা নিয়ে প্রশ্ন তুলছে নবান্ন। যদিও কেন্দ্রের দাবি, এই সফর ২০২৪-২৪ আর্থিক বছরের নিয়মমাফিক প্রক্রিয়া।   

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার