চিঠি পাঠিয়ে উপহার চেয়েছিল শিশুরা, তাই বাইকে ছুটছেন জলপাইগুড়ির সান্তা!

তার হাত থেকে বড়দিনের উপহার পাওয়ার জন্য জলপাইগুড়ি শহরের ছোট ছোট শিশুরা তাঁকে চিঠি বা ম্যাসেজ পাঠায়। আর সেই মতো বড়দিন এলেই

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: তার হাত থেকে বড়দিনের উপহার পাওয়ার জন্য জলপাইগুড়ি শহরের ছোট ছোট শিশুরা তাঁকে চিঠি বা ম্যাসেজ পাঠায়। আর সেই মতো বড়দিন এলেই কেক, চকোলেট, খেলনা, জামাকাপড়-সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী কিনে বাইক নিয়ে বেড়িয়ে পড়েন সেই ঠিকানায়। তিনি জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার বাসিন্দা সুহৃদ মণ্ডল। পোস্ট অফিসের কর্মী ছিলেন তিনি, বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। যদিও এলাকায় তিনি ভোলা মণ্ডল হিসেবেই পরিচিত।

বিগত ৪৭ বছর ধরে প্রতিমাসে মাইনের টাকা জমান। আর বড়দিন আসলেই তিনি সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলে ছোট ছোট শিশুদের জন্য উপহার কিনে আনেন। এরপর বড়দিনের প্রাক্কালে সান্তা ক্লস সেজে জলপাইগুড়ি শহরের রাস্তায় বেড়িয়ে পড়েন সুহৃদ মণ্ডল। পথ চলতি ছোট বড় সবার মধ্যে উপহার বিলি করেন। এইভাবে গত ৪৭ বছরের বেশি সময় ধরে এলাকার মানুষকে আনন্দ দিয়ে আসছেন তিনি।


এই বিষয়ে জলপাইগুড়ির সান্তা ক্লজ সুহৃদ মণ্ডল জানিয়েছেন, আমি ১৯৭৪ সালে চাকরি পেয়েছিলাম। তখন থেকেই আমি বড়দিন আসলেই ছোট বড় সবার মধ্যে উপহার বিলি করি। এই দিনটির জন্য আমি মাইনের টাকা থেকে ৫ কিংবা ৬ হাজার টাকা করে প্রতিমাসে সরিয়ে রাখি। আর বছরভর অপেক্ষা করে থাকি কবে বড়দিন আসবে। মজার কথা হল, তিনি যাতে বড়দিনের উপহার নিয়ে আসেন তার জন্য ছোট ছোট শিশুরা তাঁকে চিঠি লেখে। কেউ আবার ম্যাসেজ পাঠায়। সুহৃদবাবুর কথায়, তাঁদের যতজনের বাড়িতে যাওয়া সম্ভব যাই। তাঁদের হাতে উপহার তুলে দেওয়াতেই আমার আনন্দ।

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে