চোপড়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া থানার কাচাকালি এলাকায় গণধর্ষণের শিকার হলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ফুটপাত থেকে তুলে চা বাগানে নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন(Mental Disbalanced) এক মহিলাকে গণধর্ষণের(Physical Harresment) অভিযোগ উঠল এলাকারই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা লাগোয়া উত্তর দিনাজপুর(Uttar Dinajpur) জেলার ইসলামপুর মহকুমার চোপড়া(Chopra) থানার কাচাকালি এলাকা। সেখানেই মঙ্গলবার সকালে একটি চা বাগানে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে বিবস্ত্র অবস্থায় চা বাগান থেকে বেরিয়ে যেতে দেখে খটকা লাগে চা বাগানে কাজ করতে আসা মহিলা শ্রমিকদের। তাঁরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলেও প্রথমে নির্যাতিতা কিছু বলতে চাননি। কিন্তু পরে তিনি জানান যে রাতে তাঁকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে চা বাগানে এনে গণধর্ষণ করে দুই যুবক। স্থানীয় মহিলারাই এরপর খবর দেন পুলিশে। চোপড়া থানা থেকে পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে তাঁর মেডিকেল টেস্টের জন্য ইসলাম্পুর মহকুমা হাসপাতালে পাঠায়।

স্থানীয় মহিলারা জানিয়েছেন, গত ২-৩ দিন ধরেই নির্যাতিতা ওই চা বাগান এলাকায় ঘোরাঘুরি করছিল। এদিন পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে ওই মহিলা তাঁদের ঘটনাস্থলে নিয়ে যেতে সক্ষম হন। সেখান থেকেই তাঁর সায়া ও শাড়ি পাওয়া যায়। তবে কোন দুই যুবক তাঁকে গণধর্ষণ করেছে তা তিনি জানাতে পারেননি। অন্ধকারে তিনি তাদের চিনতেও পারেননি বলে পুলিশকে জানিয়েছে। তবে পুলিশের ধারনা তারা এলাকারই দুষ্কৃতী। তাই মোবাইল নেটওয়ার্ক ঘেঁটে পুলিশ এখন এটা দেখতে চাইছে ঘটনার সময় আশেপাশে কারা ছিল। সেই সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের ছবি দেখিয়ে তাদের নির্যাতিতাকে দিয়ে শনাক্তকরণের চেষ্টা করা হবে বলেও পুলিশ জানিয়েছে। সেক্ষেত্রে টি-আই প্যারেডের ব্যবস্থাও করা হতে পারে বলেও তাঁরা জানিয়েছেন। যদিও পুলিশের সন্দেহ ওই মহিলা আদৌ তাদের শনাক্ত করতে পারবেন কিনা তা নিয়ে।

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডকে জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?