ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁর গোপীনাথপুর এলাকা। প্রতিবাদ মিছিল থেকে হামলা-পাল্টা হামলা, একাধিক বাড়িতে চলল ভাঙচুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁর গোপীনাথপুর এলাকা। প্রতিবাদ মিছিল থেকে হামলা-পাল্টা হামলা, একাধিক বাড়িতে চলল ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গেলেও তাঁদের উপর হামলা চালায় উত্তেজিত জনতা। যাতে আহত হয়েছেন ৭ পুলিশকর্মী।

ঘটনার সূত্রপাত, দিন কয়েক আগে গোপালনগর থানা সংলগ্ন এলাকায় এক অষ্টম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, এক ভিনধর্মের যুবক ওই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল। কিন্তু নাবালিকা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয় ছেলেটি। সবকিছু প্রকাশ্যে আনার ভয় দেখায়। তাঁর প্ররোচনাচেই নাবালিকা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এরপরেই গোপালনগর থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এবং যুবককে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় লাভ জেহাদের অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার একাধিক হিন্দু সংগঠন। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গোপীনাথপুর এলাকায় নাবালিকার স্মরণসভা ডাকা হয়। সেইমতো এলাকায় প্রতিবাদী মিছিলও করা হয়। মিছিল চলাকালীন লাঠিসোঁটা নিয়ে কয়েকশো লোক তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তিনটি দোকানও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পুলিশের উপরেও হামলা চালায় উত্তেজিত জনতা। যাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। তবে এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। তবে এলাকায় এখনও উত্তেজনা বহাল রয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। এছাড়া কেন্দ্রীয় জওয়ানরাও টহল দিচ্ছেন। নাবালিকা মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। হিন্দু মেয়েদের প্রেমে ফাঁসানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ