বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  বাঁশের কাঠামো, খড় আর মাটির ছোঁয়ায় তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা। কিন্তু এবার চেনা সেই রীতিতেই দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। কোথাও প্রতিমা জুড়ে সোনালি ভুট্টার দানা, আবার কোথাও ৮৫ কেজি সাবুদানায় ফুটে উঠছে দেবীর অপরূপ রূপ। বাংলাদেশের নাটোরে শিল্পীদের সৃজনশীলতায় দুর্গাপুজোর মণ্ডপে ধরা দিচ্ছে একেবারে অন্যরকম চমক। ডাল, ভুট্টা থেকে শুরু করে সাবুদানা নিত্যদিনের খাদ্যসামগ্রী দিয়েই প্রতিমাকে সাজিয়ে তুলছেন কারিগররা। আর তাঁদের হাতের জাদু দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।  

নাটোর শহরের উত্তর চৌকিরপাড় এলাকার ঐতিহাসিক শ্রী শ্রী রামচন্দ্র মন্দিরে এবার তৈরি হচ্ছে ভুট্টার দানায় সাজানো দুর্গাপ্রতিমা। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকেও সাজানো হচ্ছে ভুট্টার আবরণে। বাদ যায়নি সিংহ ও অসুরও। প্রতিমার গায়ে একের পর এক ভুট্টার দানা বসিয়ে তৈরি করা হচ্ছে নিখুঁত নকশা। দূর থেকে দেখলে মনে হচ্ছে, সোনালি আভায় ঝলমল করছে গোটা প্রতিমা।   আয়োজক কমিটির এক সদস্যের দাবি, বাংলাদেশে এবারই হয়তো প্রথম ভুট্টা দিয়ে এমন প্রতিমা তৈরি করা হচ্ছে। এর আগে ধান, পাট এমনকি মুগ ডাল দিয়েও প্রতিমা সাজানোর নজির রয়েছে। এই নতুন ভাবনাকে বাস্তবায়িত করতে রাত জেগে কাজ করছেন শিল্পীরা। রাত ৯টা থেকে ভোর ৩টে-৪টে পর্যন্ত চলছে প্রতিমা সাজানোর কাজ। আয়োজকদের কথায়, দুর্গাপ্রতিমার কাজটুকু বাকি থাকলেও বাকি সবকিছু প্রায় সম্পূর্ণ।

আরও পড়ুন: ৩০০ বছরের পুরোনো বর্ধমানের দাস পরিবারে বাড়ির তৈরি বিশেষ ধূপেই হয় দেবীর আরাধনা

অন্যদিকে, নাটোর জেলা সদরের হরিশপুরের শ্রীধরপুর ঘোষপাড়া মণ্ডপেও রয়েছে চমক। সেখানে সাবুদানা দিয়ে সাজানো হচ্ছে দুর্গাপ্রতিমা। কারিগরদের দক্ষ হাতে একের পর এক সাবুদানা বসিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার সৌন্দর্য। আয়োজকদের দাবি, এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে প্রায় ৮৫ কেজি সাবুদানা। দুই মণ্ডপের ব্যতিক্রমী আয়োজন ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মধ্যে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন প্রতিমা দেখতে। আয়োজকদের আশা, প্রতিমার কাজ সম্পূর্ণ হলে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। মন্দিরে এমন অভিনব প্রতিমা তৈরি হওয়ায় খুশি স্থানীয় ভক্তরাও। 

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?