আসছেন না হরমনপ্রীত, অথৈ জলে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রারের মেয়াদ শেষ হয়েছে  ৩০ নভেম্বর রবিবার। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন বা সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু রেজিস্ট্রারের মেয়াদ ফুরোনোয় এবার এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে দেখা দিয়েছে চরম জটিলতা।

সোমবার জরুরি ভিত্তিতে এক্সিকিউটিভ কাউন্সিল বা ইসির বৈঠক ডাকা হলেও, রেজিস্ট্রার না থাকলেও ওই মিটিং করা যাবে কিনা তা নিয়ে সদস্যদের মধ্যে প্রবল টানাপোড়েন চলে। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার ছাড়া বৈঠক হলে তার বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়। ফলে ইসি বৈঠক বিশেষভাবে এগোয়নি। তার ওপর বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে এইবারের অনুষ্ঠানে সাম্মানিক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নিয়মের গেরোয় কনভোকেশনে যোগদানের অনুমতি পাননি তিনি। এখন প্রধান অতিথি হিসেবে কাকে ডাকা হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। সব মিলিয়ে কনভোকেশন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখন ল্যাজে গোবরে অবস্থা।

বিশ্ববিদ্যালয় সমাবর্তনের তারিখ হয়েছিল ঠিক হয়েছিল ২৪ ডিসেম্বর। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে বলেন, “সমাবর্তনে আসতে রাজি হয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু বিসিসিআই থেকে অনুমতি না পাওয়ার জন্যই তিনি আসতে পারছেন না। তাই বার্ষিক সমাবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”

প্রধান অতিথি হিসেবে গত সপ্তাহে পাঁচ জনের নাম নিয়ে আলোচনা হয়েছিল। তাঁরা হলেন এক নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইসরোর প্রাক্তন প্রধান এস সোমনাথ, ডিআরডিওর প্রধান সমীর ভি কামাত, আইআইটি খড়্গপুরের পরিচালক সুমন চক্রবর্তী এবং এএনআরএফ-এর সিইও শিবকুমার কল্যাণারামন।

এরা কেউই ২৪ ডিসেম্বর উপস্থিত থাকতে পারবেন না অনুষ্ঠানে। তাই ঠিক হয় অনুষ্ঠানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান টি জি শিবরামকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু এদিনের কর্ম সমিতির বৈঠক অমীমাংসিত থাকে। বৈঠকের মাঝে উপাচার্য নিজেই বেরিয়ে যান বলে জানা যায়। 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড