মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে

গ্রামের নাম চাপা পড়ে যাচ্ছে পাশের গ্রাম পান্নার নামে। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা ঠুকেছেন মামলাকারী। অন্ধ মমতা বিরোধী হলে যা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) যে সব অন্ধ মমতা বিরোধীরা আছেন তাঁরা বৃষ্টি না হলে যেমন মমতাকে গাল পাড়েন তেমনি পেটের ভাত হজম না হলেও মমতাকে গাল পাড়েন। কারও ছেলে না হলেও মমতাকে গাল পাড়েন আবার কাউকে সাপে কামড়ালেও মমতাকে গাল পাড়েন। সেই রকমই এক পাবলিক কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তাঁর গ্রামের নাম লোকেরা ভুলে যাচ্ছে। পাশের গ্রামের নামে পরিচিতি পাচ্ছে তাঁদের গ্রাম। তাই সুবিচার পেতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা ঠুকেছেন তিনি আদালতে। সেই অন্ধ মমতা বিরোধীর নাম প্রদীপ হালদার। নিবাস, দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ডায়মন্ড হারবার-২ নম্বর ব্লকে। তাঁর গ্রামের নাম ভাওকল। সেই গ্রামের নাম চাপা পড়ে যাচ্ছে পাশের গ্রাম পান্নার নামে। তাই তিনি ঠুকেছেন মামলা। বিষয়টি খতিয়ে দেখে জেলাশাসককে(DM) দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।

আরও পড়ুন হাওড়ায় রেলের Printing Press বন্ধ করে দিচ্ছে মোদি সরকার

আদালতে মামলকারীর আইনজীবীর বক্তব্য, এই গ্রামের নামের ব্যবহার কমে আসছে। কারণ, তার প্রয়োজনীয়তা পড়ছে না। এখানে কিছু সরকারি প্রকল্পের কাজ হলেও, অনেক সরকারি প্রকল্প এই গ্রামের নামে অনুমোদিত হয় না। সরকারি অনুমোদন আসে পাশের গ্রাম পান্না-র নামে। সেই সব প্রকল্পের কিছু বাস্তবায়ন এই গ্রামে হয়। নির্দিষ্ট কোনও প্রকল্প ভাওকলের নামে আসছে না। ফলে এই গ্রামের বাসিন্দাদের সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে প্রতিবেশী গ্রামের নাম ব্যবহার করতে হচ্ছে। সরকারি খাতা থেকে হারিয়ে যাচ্ছে ভাওকল! তাঁরা চান ভাওকল গ্রামের পরিচিতি অক্ষুণ্ণ থাকুক। নিজের নাম এবং পরিচয়ে পরিচিত হোক এই গ্রাম। আগে জেলার মধ্যে এই গ্রামের গুরুত্বপূর্ণ ইতিহাস ছিল। তা নিয়ে বাসিন্দারা গর্ব বোধ করতেন। ওই গ্রামে এখন প্রায় ২০০টি পরিবার রয়েছে। তাঁদের দাবিকে প্রাধান্য দেওয়া হোক। উপযুক্ত কর্তৃপক্ষের নজরে বিষয়টি নিয়ে এলেও কাজ হয়নি। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি করা হয়েছে।

আরও পড়ুন মায়াপুরে ইস্কনের সন্ন্যাসী ধর্ষণে অভিযুক্ত, তীব্র চাঞ্চল্য

এই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, কোনও গ্রামের নিজের স্বীকৃতি ধরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলাকারীর সব অভিযোগ খতিয়ে দেখতে হবে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে। আগামী ৬ সপ্তাহের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রামের নাম লোকে যদি ভুলে যায় তার জন্য মুখ্যমন্ত্রী কেন দায়ী হবেন? এই প্রশ্নের কিন্তু কোনও যথাযথ উত্তর দিতে পারেননি মামলাকারীরা। তাই অনেকেই মনে করছেন এই মামলার পিছনে বাম বা বিজেপি কোনও রাজনৈতিক দল আছে। তাঁরাই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর নামে জনস্বার্থ মামলা করার কু-মন্ত্রণা দিয়েছে। মামলাকারীও সেই ফাঁদে পা দিয়েছে।

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত