সাইবার প্রতারকদের খপ্পরে অবসরপ্রাপ্ত শিক্ষক, খোয়ালেন ৬ লক্ষ টাকা

সাইবার প্রতারকদের খপ্পরে পড়ে ৬ লক্ষ টাকা খুইয়ে বসেছিলেন বাঁকুড়া জেলার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। শেষে পুলিশের হাত ধরে কিছু টাকা ফেরত পেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ব্যাঙ্কিং সমস্যা মেটাতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। আর তা করতে গিয়েই ৬ লক্ষ টাকা খুইয়ে বসেছিলেন বাঁকুড়া(Bankura) জেলার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। শেষে বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইম(Cyber Crime) থানার দ্বারস্থ হলে কিছুটা হলেও তিনি খোয়া যাওয়া টাকার অংশ ফেরত পেয়েছেন। আরও গুরুত্বপূর্ণ কথা এই প্রতারকেরা যোগীরাজ্যে বসে থেকে এই অপারেশন চালালেও বাংলার পুলিশের হাত থেকে পুরোপুরি রেহাই পেল না। মূল ঘটনার দেড় মাসের মধ্যে যোগীরাজ্যের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সিংহভাগ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বাংলার সাইবার ক্রাইমের তদন্ত করা পুলিশের আধিকারিকেরা।

আরও পড়ুন সুপ্রিম নির্দেশে পদক্ষেপ হাইকোর্টের, ২টি মামলার এজলাস বদল

জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বেলিয়াতোড় হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক চঞ্চল চক্রবর্তী গত বছরই স্কুল থেকে অবসর নেন। দু’টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর টাকা ছিল। মোবাইলে সংশ্লিষ্ট অ্যাপের সাহায্যে তিনি তাতে নজরদারি চালাতেন। কিন্তু, পরে তাঁর সেই অ্যাপ প্রযুক্তিগত কারণে কাজ করেনি। গত ১৮ মার্চ তিনি Facebook-এ একটি পোস্ট দেখেছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে। সেই পোস্ট দেখেই তিনি তাঁর ব্যাঙ্কিং সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারননি যে তিনি সাইবার প্রতারকদের খপ্পরে পড়তে চলেছেন। সেই পোস্টে দেওয়া নম্বরে যোগযোগ করার পরেই  তাঁর স্মার্ট ফোনের(Smart Phone) নিয়ন্ত্রণ সাইবার প্রতারকের হাতে চলে যায়। কিছু সময়ের মধ্যেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৬ লক্ষ টাকা তুলেও নেওয়া হয়। এই ঘটনায় কার্যত দিশেহারা হয়ে পড়েন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। তারপরে তিনি বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। তদন্তে নেমে ঘটনার দেড় মাসের মধ্যে যোগীরাজ্যের একটি অ্যাকাউন্ট থেকে সিংহভাগ টাকা উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন ৭ মাস ধরে বেতন পাচ্ছেন না মালদার মাদ্রাসা শিক্ষকদের একাংশ

এই বিষয়ে বাঁকুড়ার ডিএসপি(ডিঅ্যান্ডটি) সুপ্রকাশ দাস জানিয়েছেন, চঞ্চলবাবু ফেসবুকে যে পোস্ট দেখেছিলেন তাতে সেই অ্যাপ সংক্রান্ত কোনও সমস্যা হলে সমাধানের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছিল। চঞ্চলবাবু ফেসবুকে সেই পোস্ট দেখে হোয়াটসঅ্যাপ(Whatsapp) করেন। সেখানে তিনি সমস্যার কথা লেখেন। কিছুক্ষণের মধ্যে হিন্দি ভাষী এক ব্যক্তি চঞ্চলবাবুকে ফোন করে তাঁর সমস্যা জানতে চায়। তারপর তাঁকে নানাভাবে বুঝিয়ে মোবাইলে পৃথক একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। চঞ্চলবাবু তা করতেই কিছুক্ষণের মধ্যে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পৃথকভাবে ৫ লক্ষ ৮৪ হাজার টাকা তুলে নেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে দেখা যায় উত্তরপ্রদেশের বারাণসীতে একটি সংস্থার ব্যাঙ্কে ওই টাকা ঢুকেছে। সেইমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। প্রতারণার বাকি টাকাও ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রতারকদেরও গ্রেফতারের জন্য তল্লাশি চলছে।  

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান