শিক্ষকের মারে জখম ছাত্র, অভিভাবকদের বিক্ষোভ স্কুলে

এক শিক্ষকের মারে জখম হয়ে দীর্ঘক্ষণ স্কুলে পড়ে রইল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরে।জখম ওই ছাত্রকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক শিক্ষকের মারে জখম হয়ে দীর্ঘক্ষণ স্কুলে পড়ে রইল এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার বোলপুরে। জখম অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় উত্তেজিত অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুলে। অভিযুক্ত শিক্ষককে আটকে রাখে তারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত স্বস্তিক মাঝি নামের ওই ছাত্র বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। সে ইক্ষুধারা গ্রামের বাসিন্দা। অন্যান্যদিনের মতোই বুধবারও স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, স্কুলে থাকাকালীন সে বিশৃঙ্খলা তৈরির কারণে ওই স্কুলের শিক্ষক পার্থ মাহাতোর নজরে পড়ে। এরপর বিশৃঙ্খলার কারণে ওই শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷ শিক্ষকের হাতে বেদম মার খাওয়ার ফলে ওই পড়ুয়া জ্ঞান হারায় বলে তার বন্ধুদের দাবি। প্রায় দেড় ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিল ওই পড়ুয়া। এরপর ঘটনার কথা প্রকাশ্যে আসতে স্কুল চত্বরে ভিড় করেন অভিভাবকরা। তাঁদের চেষ্টায় ওই পড়ুয়াকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। অভিযুক্ত শিক্ষককে আটকে রাখেন উত্তেজিত অভিভাবকরা।

অন্যদিকে এই ঘটনার পৌঁছয় শান্তিনিকেতন থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। হাসপাতালে গেলে সেখানে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান অভিভাবকরা। ওই জখম ছাত্রের বাবা সুমন্ত মাঝি বলেন, ‘ছেলেকে বেধড়ক মেরেছেন মাস্টারমশাই। দেড় ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে পরেছিল৷ তাও হাসপাতালে নিয়ে যায়নি৷ ভুল করলে মাস্টারমশাই মারতে পারে, তাই বলে এভাবে মারবে। জানি না ছেলেকে এরপর কীভাবে স্কুলে পাঠাবো।’

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের