কোভিডের টিকা নিয়ে মৃত্যু পূর্বস্থলীর কিশোরের

গত ৬ জানুয়ারি সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ইউসুফ মুন্সি ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই টিকা নিয়েছিল। অভিযোগ, এরপর থেকেই তার পেটে ব্যথা শুরু হয়, শরীর দুর্বল হতে থাকে। শুক্রবার সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ফিরল স্মৃতি। কোভিডের ভ্যাক্সিন নিয়ে বাংলায় আবারও হাজির টিকার আতঙ্ক। কারন শুক্রবারই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলী-১ ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের বনপুকুর এলাকার এক কিশোরের মৃত্যু হয়েছে। তার পরিবারের দাবি কোভিডের ভ্যাক্সিন নেওয়ার পরে পরেই তার তীব্র পেটের যন্ত্রণা শুরু হয়। আর এদিন ঘটে তার মৃত্যুর ঘটনা। কোভিড টিকার জন্যই এই ঘটনা ঘটেছে বলে ওই কিশোরের পরিবারের দাবি। যদিও জেলা প্রশাসনের দাবি, ভ্যাক্সিনের জন্য এই মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই কিশোরের সম্ভবত অন্য কিছু সমস্যা ছিল যার জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের মাধ্যমেই মৃত্যুর আসল কারন সামনে আসবে।

কিছুদিন আগেই শুরু হয়েছে দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের কোভিডের টিকা দেওয়ার পালা। সেই কারনে বাংলার বুকেও কিশোর ও কিশোরীদের কোভিডের টিকা দেওয়ার পালা শুরু হয়েছে। জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ইউসুফ মুন্সি ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই টিকা নিয়েছিল। অভিযোগ, এরপর থেকেই তার পেটে ব্যথা শুরু হয়, শরীর দুর্বল হতে থাকে। দ্রুত তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে চিকিৎসার পরে সাময়িক ভাবে ঠিক হলেও, শুক্রবার সকাল থেকে ফের তার অবস্থার অবনতি হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবার। কিন্তু সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে পুলিশ ওই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কালনা মহকুমা হাসপাতালের সুপার অরূপরতন করণ জানিয়েছেন, ‘ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে দেশজুড়ে যেভাবে টিকাকরণ চলছে, তাতে ভ্যাকসিনের কারণে সম্ভবত ওই মৃত্যু হয়নি।’ 

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই