খাদে পড়ল গাড়ি, কালিম্পংয়ে সড়ক দুর্ঘটনায় ১০ মাসের শিশুর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ে মর্মান্তিক  পথ দুর্ঘটনা। গাড়ি খাদে পড়ে মৃত্যু ১০ মাসের শিশুর। দুর্ঘটনাটি  ঘটনাটি ঘটেছে লাভা বাজারের কাছে। জানা গিয়েছে,  গরুবাথানের পাথরঝোড়া থেকে কালিম্পংয়ে বাড়ি ফিরছিলেন একই পরিবারের চার সদস্য। আর তখনই ঘটল দুর্ঘটনা। লাভা বাজারের কাছে পাহাড়ের বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার নীচে খাদে পড়ে যায় গাড়িটি। আর তাতেই প্রাণ হারাল দুজন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে লাভা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পরে পুলিশ দুর্ঘটনা স্থলে এসে  উদ্ধারকাজ শুরু করে।তবে ততক্ষণে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা এবং  ১০ মাসের শিশুর।  দমকল বিভাগের কর্মীরা  আহত অবস্থায় মা এবং মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই  নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে,  গরুবাথানের পাথরঝোড়াতে কোন আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। পাহাড়ের বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। আর তাতেই ঘটল দুর্ঘটনা। বলা বাহুল্য, পাহাড়ে দুর্ঘটনার খবর মাঝে মধ্যে সামনে আসতে থাকে। গত রবিবার লিকুভির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ে যায় যাত্রী বোঝাই গাড়ি। আর এই ঘটনার পর ফের পাহাড়ে ঘটল দুর্ঘটনা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা