ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হবু স্বামী! হাতেনাতে ধরল ভাবী স্ত্রী। যার পরিণতি হল ভয়ঙ্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হবু স্বামী! হাতেনাতে ধরল ভাবী স্ত্রী। যার পরিণতি হল ভয়ঙ্কর। ধরা পড়তেই হবু স্ত্রীকে খুনের চেষ্টা, চিকিৎসক হবু স্বামীর বিরুদ্ধে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করলেন ওই মহিলা। তিনিও পেশায় শিক্ষিকা। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারিণী দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি স্কুলের শিক্ষিকা। সম্প্রতি তাঁর সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ওই চিকিৎসকের সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়।

যুবতীর অভিযোগ, তাঁদের মধ্যে ভালই ঘনিষ্ঠতা ছিল। কিন্তু আচমকাই তিনি জানতে পারেন, তাঁর হবু স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই সম্প্রতি তিনি পঞ্চসায়রে চিকিৎসকের ফ্ল‌্যাটে হাজির হয়েছিলেন। সেখানেই অন্য মহিলার সঙ্গে হবু স্বামীকে দেখতে পান। স্বাভাবিকভাবেই ঘটনার প্রতিবাদ করেন তিনি। এরপরেই বিষয়টি মেটাতে অন্য একদিন তাঁকে ফ্ল্যাটে ডাকে অভিযুক্ত যুবক। সেইমতো তিনি হবু স্বামীর ফ্ল্যাটে যান। শুরু হয় তাঁর উপর অত্যাচার। তাঁকে যুবক মারধর করে। তাঁর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেন। এমনকি শ্বাসরোধ করে তাঁকে মেরে ফেলারও চেষ্টা করেন অভিযুক্ত যুবক। তাঁকে ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। জোর করে বিষ ওষুধও খাইয়ে দেওয়া হয় মহিলাকে। কোনমতে যুবকের হাত থেকে পালিয়ে বাঁচেন মহিলা।

এরপর থেকেই তাঁকে মেরে ফেলার হুমকি দিতে থাকে অভিযুক্ত যুবক। ওই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন মহিলা। তিনি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। মহিলার উপর অত্যাচার হয়েছে জানতে পেরে হাসপাতাল থেকেই পুলিশকে বিষয়টি জানানো হয়। মহিলা পুলিশকে সবটা জানায় এবং এও জানায় যে, অভিযুক্ত তাঁকে আত্মহত্যার জন্যে প্ররোচিত করেছেন। এরপরেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে পঞ্চসায়র থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। ধর্ষণ, গুরুতর আঘাত, মারধর, প্রতারণার ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। তবে অভিযুক্তকে জেরার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। 

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২