জুটল না ভাত, খেতে বসতেই জামাইবাবুকে কুপিয়ে খুন করল দিদি-ভাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের খাবার তখনও শেষ হয়নি। সামনে ছিল ভাতের থালা। আচমকাই সেই খাবারের জায়গাই পরিণত হল রক্তাক্ত ঘটনায়। সম্পত্তির লোভে নিজের ভাইকে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের ছক কষার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।  ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের মহাল এলাকায়। মৃতের নাম শেখ হাসমত (৪৪)। কর্মসূত্রে তিনি বীরভূমে থাকতেন। কয়েক দিন ধরে মহালে শ্বশুরবাড়িতে ছিলেন হাসমত। অভিযোগ, রবিবার রাতে পরিবারের সঙ্গে খেতে বসেছিলেন তিনি। সেই সময়ই আচমকা তাঁর উপর হামলা চালানো হয়। হাতুড়ি, শাবল, রড-সহ একাধিক ভারী জিনিস দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, হাসমতের শ্যালকই প্রথমে হামলা চালান। পরে তাঁর স্ত্রীও হামলায় যোগ দেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসমতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃতের দাদা শেখ মিলনের অভিযোগ, ‘আমার ভাই ভাত খাচ্ছিল। তখনই ওর শ্যালক এবং স্ত্রী তাঁর উপর হামলা চালায়। বেলচা, কোদাল, শাবল, হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয়’। তাঁর দাবি, সম্পত্তির কারণেই এই হামলা হয়ে থাকতে পারে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোেল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ ছিল এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ