অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য ও জাতীয় সড়কে বেআইনি টোটো ও অটোর অবাধ চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন নদিয়া জেলার সমস্ত রুটের বেসরকারি বাস কর্মীরা। আজ, সোমবার (৩১ অগস্ট) সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই জেলার প্রায় ৪০০ বেশি বাসের চাকা স্তব্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।

বাস শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় ও রাজ্য সড়ক জুড়ে সরকারি নিয়ম ও আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে প্রচুর সংখ্যায় টোটো এবং অটো চলাচল করছে। এর ফলে বাস চলাচলের আগেই এই ছোট গাড়িগুলো যাত্রী তুলে নিচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গাড়ির ডিজেল, মবিল ও রক্ষণাবেক্ষণ খরচ তোলার পর চালক ও কন্ডাক্টরদের ন্যায্য পারিশ্রমিক মিলছে না। আন্দোলনকারী শেখ মনিরুজ্জামান ও মহাদেব সেন জানান, পরিবহন মন্ত্রী থেকে শুরু করে জেলা শাসক, RTO ও SDO সকল স্তরে লিখিত আবেদন ও প্রচার চালিয়েও প্রশাসন কোনও কড়া পদক্ষেপ নেয়নি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার ফলেই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাঁদের সাফ কথা, যতদিন না প্রশাসন বাস রুটে এইসব অবৈধ যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করছে, ততদিন জেলায় কোনো বেসরকারি বাস চলবে না।

 আরও পড়ুন: জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

অন্যদিকে, সপ্তাহের শুরুতে কোনো আগাম বিকল্প ব্যবস্থা না থাকায় জেলা সদর কৃষ্ণনগর, নবদ্বীপ থেকে শুরু করে করিমপুরগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। চিকিৎসা বা দূরপাল্লার কাজে বের হওয়া সুপর্ণা বিশ্বাস ও শরিফুল শেখের মতো বহু যাত্রী জানান, লোকাল বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা বাস টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ দূরত্বের রাস্তায় টোটো বা অটোতে যাতায়াত করা একদিকে যেমন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। পাশাপাশি কয়েক গুণ অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে।  একই সঙ্গে সরকারি বাসের পর্যাপ্ত পরিষেবা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ যাত্রী ও বাস কর্মী উভয় পক্ষই।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ