২১ মাস ধরে ডবল মাইনে, সবার চোখ ছানাবড়া আসানসোলে

টানা ২১ মাস ১০ হাজার টাকা করে প্রতি মাসে মোট ২০ হাজার টাকা বেতন পেতেন সৃঞ্জিতা। যদিও, তার দাবি অতিরিক্ত বেতন পাওয়ার কথা তার জানা ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধ মাস নয়, টানা ২১ মাস ধরে ডবল মাইনে(Double Salary) পেয়েছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের(AMC) এক অস্থায়ী মহিলাকর্মী। আর এই খবর সামনে আসতেই রীতিমত হুলুস্থূল পড়ে গিয়েছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ওই পুরনিগম এলাকায়। ঘটনার জেরে আসানসোল পুরনিগমের তরফে ওই মহিলাকর্মীকে শোকজ তো করাই হয়েছে সেই সঙ্গে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। ২১ মাসের অতিরিক্ত বেতন বাবদ ২ লক্ষ ১০ হাজার টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আসানসোল পুরনিগমের তরফে ২০২০ সালে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় সৃঞ্জিতা মিত্র(Srinjita Mitra) নামে ওই কর্মীকে। প্রথমে তাকে পুরনিগমের সদর কার্যালয়ে রাখা হলেও পরে তাকে রানিগঞ্জ বরোতে বদলি করা হয়। কিন্তু মজার কথা পুরনিগমের সদর কার্যালয়ের কর্মীদের বেতনের তালিকায় যেমন সৃঞ্জিতা মিত্রের নাম থেকে গিয়েছিল তেমনি রানিগঞ্জ বরোর কর্মীদের বেতন তালিকাতেও তার নাম উঠে গিয়েছিল। আর তার জেরেই দুই জায়গা থেকেই টানা ২১ মাস ১০ হাজার টাকা করে প্রতি মাসে মোট ২০ হাজার টাকা বেতন পেতেন সৃঞ্জিতা। কিন্তু তিনি যে প্রতি মাসে দুই জায়গা থেকে প্রতি মাসে বেতন পাচ্ছেন তা তিনি পুরনিগম বা বোরো কার্যালয়ের আধিকারিকদের কাউকেই জানাননি। উল্টে সেই সব টাকা নিঃশব্দে হজম করে যাচ্ছিলেন।

সম্প্রতি বিষয়টি পুরনিগমের ফাইন্যান্স ডিপার্টমেন্টের আধিকারিকদের নজরে আসে। তাঁরা বিষয়টি আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কেও(Bidhan Upadhay) জানান। তারপরেই সৃঞ্জিতাকে শোকজ নোটিস ধরানো হয়। এই বিষয়ে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘ওই কর্মীকে ডেকে পাঠিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। যদিও তিনি চার কিস্তিতে মাসে দশ হাজার টাকা করে নেওয়া তাঁর ২১ মাসের অতিরিক্ত বেতন ২ লক্ষ ১০ হাজার টাকা ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছেন।’ যদিও, সৃঞ্জিতার দাবি অতিরিক্ত বেতন পাওয়ার কথা তার জানা ছিল না।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা