বাবা-মায়ের সঙ্গে স্নানে নেমে গঙ্গায় তলিয়ে গেল যুবক, মর্মান্তিক ঘটনা কল্যাণীতে

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার পর প্রতিপদ। ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। নদিয়ার কল্যাণীতে বাবা-মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেলেন মেধাবী এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছেলের এহেন পরিণতি দেখে কথা বলার ভাসা হারিয়েছেন বাবা-মা।

জানা গিয়েছে, যে যুবক ভেসে গিয়েছেন তাঁর নাম প্রবাহ পাল। তিনি হরিণঘাটার বিরহী হাঁটপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রবাহ সোমবার সকাল ন’টা নাগা তাঁর বাবা-মায়ের সঙ্গে গঙ্গাস্নান করতে নেমেছিলেন। সেই সময়ে নদীতে জলের স্রোত ছিল ভালোই। স্নান করতে নেমে জলের স্রোতে নিজেকে সামলাতে না হঠাৎ ওই যুবক ভেসে যান। ছেলের এই অবস্থা দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন তাঁর বাবা-মা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষণে জলের টানে তলিয়ে গিয়েছেন ওই যুবক।

খবর দেওয়া হয় চাকদহ থানার পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলশ। গঙ্গায় তল্লাশি শুরু করা হলেও বিকেল পর্যন্ত যুবকের খোঁজ মেলেনি। বন্ধু, বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন। আশপাশের ঘাটগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন ছোট থেকেই প্রবাহ ছিলেন মেধাবী। স্কুলেও ছিলেন টপার। তাঁর বাবা দিলীপকুমার পাল প্রাক্তন শিক্ষক। তাঁর এই পরিণতি কেউই মেনে নিতে পারছেন না। ছেলের সঙ্গে এহেন ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই ধরনের ঘটনা ঘটেছিল রবিবার মহিলার দিন। মায়ের সঙ্গে স্নানে নেমে উলুবেড়িয়াতে তলিয়ে যায় এক নাবালিকা।

সাতসকালে নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা, চাঞ্চল্য পার্ক সার্কাসে

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী