ছেলের বিয়েতে পরিবারের আপত্তি! বিয়ের ৭২ ঘণ্টার মধ্যে আত্মঘাতী মুর্শিদাবাদের যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: তখনও বিয়ের ৭২ ঘণ্টা কাটেনি। তার মধ্যেই সামনে এল বরের মৃতদেহ। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সালারে। ছেলের  মৃত্যুর জন্য নববধূকে দুষছে পরিবার। 

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিরণ শেখ। বছর আঠারোর তরুণের বাড়ি সালারের কাজিপাড়া এলাকায়। তার পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বাড়ির অজান্তে বিয়ে করেছিলেন ওই তরুণ। বাড়ির কেউ বিয়ে মানতে চাননি। তার পর আর বাড়ি যাননি কিরণ। গত শনিবার সকালে তার মৃত্যুসংবাদ পায় পরিবার। স্থানীয় সূত্রে খবর, যে তরুণীকে কিরণ বিয়ে করেছেন, তিনি একই এলাকার বাসিন্দা। আগে দুটি বিয়ে হয়েছিল সেই তরুণীর। দ্বিতীয় বার বিবাহ-বিচ্ছেদের পরে বাপের বাড়িতেই থাকতেন তিনি। কিরণ তাঁকে প্রেম নিবেদন করেছিলেন। এবং গত মঙ্গলবার তারা বিয়ে করেন।কিন্তু ছেলের ওই বিয়ে অস্বীকার করে পরিবার। অগত্যা বাড়ির বাইরেই ছিলেন যুবক। সেই মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। মৃতের মা রেজিনা বিবির দাবি, ‘‘ওই মেয়েটির এর আগে দুটো বিয়ে হয়েছিল। সে জন্য আমি ছেলের সঙ্গে ওই মেয়েটির বিয়ে মেনে নিতে পারিনি।”

এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কিরণ তাঁর বাড়ি থেকে প্রায় ৫০০মিটার দূরে পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ রেললাইনে চলে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ সেখানকার ১ নম্বর লেভেল ক্রসিংয়ের কাছে আপ ১৩০৬৩ বালুরঘাট এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন। পরে রেলপুলিশ তাঁর দেহ উদ্ধার করে। দেহ চিহ্নিত হলে পরিবারে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, কাটোয়া মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে।

ব্রাজিলের স্মৃতি ফিরিয়ে এনে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ