পরকীয়া সম্পর্কের অভিযোগে এক বধূ ও এক যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে মার

পরকীয়া সম্পর্কের অভিযোগে এক বধূ ও তাঁর প্রেমিককে মারধর করার অভিযোগ। লাঠি, ঝাঁটা, জুতো দিয়েই ওই যুগলকে মারধর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সম্পর্কের অভিযোগে এক বধূ ও তাঁর প্রেমিককে মারধর করার অভিযোগ। লাঠি, ঝাঁটা, জুতো দিয়েই ওই যুগলকে মারধর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানা এলাকায়। যুগলকে মারধর করার ওই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থা থেকে ওই মহিলা এবং যুবককে উদ্ধার করে।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার মনোহরপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে কুলদহ গ্রামের এক গৃহবধূর দীর্ঘদিন ধরে আলাপ পরিচয়। এমনকি ওই বধূর বাড়িতেও আসতেন ওই যুবক। স্থানীয়দের দাবি, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন ওই তাঁরা। শুক্রবার রাতে ওই যুবক গৃহবধূর বাড়িতে যান। স্থানীয়দের অভিযোগ,  ওই যুবক এবং গৃহবধূকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান তাঁরা। আর এরপরই দুজনকে ঘিরে ধরে গ্রামের মানুষজন। পরকীয়া সম্পর্কের বিষয়টি নিয়ে বসানো হয় সালিশি সভাও। সেই সালিশি সভায় মোড়লরা নিদান দেন, ওই যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে ফেলার। বাঁধার সঙ্গে সঙ্গে চলে বেধড়ক মারধর।  জুতো, লাঠি, ঝাঁটা, দিয়ে চলে নির্মম অত্যাচার।

এমনকি ওই মারধর করার ভিডিও করেন অনেকে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি নজরে আসে স্থানীয় পুলিশেরও। এর পর এদিন সকাল ৯টা নাগাদ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোণা থানার পুলিশ। পুলিশ দুজনকেই উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানেই চিকিৎসাধীন ওই যুবক এবং বধূ। ঘটনার বিষয়ে বিশদে জানার জন্য খোঁজখবর নিচ্ছে পুলিশ।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক