‘বান্ধবী’র নগ্ন ছবি আপলোড করে হাজতে যুবক

এসআই রাঘব বাগরীর নেতৃত্বে মধ্যপ্রদেশ পুলিশের একটি দল বোলপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায়। শুক্রবার বোলপুর থেকে গ্রেফতার করা হয় ফারউদ্দিনকে। এদিনই তাকে পেশ করা হয় বোলপুর মহকুমা আদালতে। সেখান থেকেই ফারউদ্দিনকে ট্রান্সজিট রিমান্ডে মধ্যপ্রদেশ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া থেকে পরিচয়। তা থেকেই প্রেম। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। প্রেমিকা সম্পর্ক থেকে বার হওয়ার চেষ্টা করতেই তাঁর নগ্ন ছবি আপলোড হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। আর সেই ঘটনার জেরেই এবার গ্রেফতার হয়ে হাজতে যেতে হল প্রেমিককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে। তবে যে তরুণীর ছবি আপলোড করা হয়েছে তার বাড়ি মধ্যপ্রেদেশে। সেখানেই মূল অভিযোগ দায়ের হয়েছে। আর তার জেরেই গ্রেফতার হওয়া যুবককে এবার ট্রান্সজিট রিমান্ডে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গিয়েছে ধৃত যুবকের নাম ফারউদ্দিন মণ্ডল। তার বাড়ি বীরভূম জেলার বোলপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ভুবনডাঙা এলাকায়। ভুয়ো প্রোফাইল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সে মধ্যপ্রদেশের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সম্পর্কের জেরেই সে ওই তরুণীর বেশ কিছু নগ্ন ছবিও পেয়ে যায়। পরে ওই তরুণী ফারউদ্দিনের আসল পরিচয় জানতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে যাতে চায়। আর তখনই ওই তরুণীর নগ্ন ছবি ফারউদ্দিন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ঘটনার কথা জানাজানি হতেই ওই তরুণী মধ্যপ্রদেশের অনুপপুরের মহিলা থানাতে ফারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

এরপর এসআই রাঘব বাগরীর নেতৃত্বে মধ্যপ্রদেশ পুলিশের একটি দল বোলপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায়। শুক্রবার বোলপুর থেকে গ্রেফতার করা হয় ফারউদ্দিনকে। কেন সে এমন কাণ্ড ঘটিয়েছে, তা জানতে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এদিনই তাকে পেশ করা হয় বোলপুর মহকুমা আদালতে। সেখান থেকেই ফারউদ্দিনকে ট্রান্সজিট রিমান্ডে মধ্যপ্রদেশ নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। জানা গিয়েছে, ফারউদ্দিন বর্ধমান রাজ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাই তার মতো শান্তশিষ্ট এক ছেলে কীভাবে এই ঘটনা ঘটালো তা নিয়েই এখন চিন্তিত এলাকাবাসী। 

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র