যুবকের রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত পাণ্ডুয়া

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকাল মৃত্যু যুবকের। ঘটনাস্থল হুগলি জেলার সদর মহকুমার পাণ্ডুয়া থানার তালারপার গ্রাম। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর(Youth Death) ঘটনায় রবি সকালে উত্তাল হয়ে উঠল হুগলি(Hooghly) জেলার সদর মহকুমার পাণ্ডুয়া(Pandua) থানার তালারপার গ্রাম। এদিন সকালে একটি মোবাইল টাওয়ারের ধারে রাজু পাত্র(২৫) নামে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর সারা শরীর পুড়ে কার্যত কালো হয়ে গিয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান শনিবার রাতের বৃষ্টিতে স্থানীয় বিবেকানন্দ যুব সংঘ ক্লাবের পাশে থাকা মোবাইল টাওয়ারের আর্থিং নষ্ট হয়ে যায় ও তা শর্টসার্কিট হয়ে পড়ে। সম্ভবত নিজের অজান্তেই সেই তারে হাত দিয়ে ফেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু। তার জেরেই মৃত্যু। যদিও গ্রামবাসীরা সেই দাবি মেনে নিতে চাননি। তাঁদের দাবি রাজুকে কেউ অন্য কোথাও খুন করে এখানে এনে ফেলে দিয়ে গিয়েছে। আর তাই পুলিশ(Police) যখন রাজুর দেহ তুলতে সেখানে যায় তখন গ্রামবাসীরা তাঁর দেহ তুলতে বাধা দেয়। যদিও পুলিশ পরে গ্রামবাসীদের বুঝিয়েসুঝিয়ে সেই দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে সক্ষম হয়।

জানা গিয়েছে, রাজু পাত্র এক সময় গুজরাতের সুরাতে জুয়েলারির কাজ করত। কিন্তু লকডাউনের জেরে সেই কাজ সে হারিয়ে ফেলেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও সে আর সুরাতে ফেরত যায়নি কাজের জন্য। প্রতিদিন রাতে সে বিবেকানন্দ যুব সংঘ ক্লাবেই শুয়ে ঘুমাতো। শনিবারও সে রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর ক্লাবে ঘুমাতে চলে আসে। সেখানেই রাতে সে কোনও কারণে বাইরে বেড়িয়েছিল এবং তখনই কোনও কারণে সে ক্লাবের পাশে থাকা মোবাইল টাওয়ারের আর্থিং তারে হাত দিয়ে দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাতে তা কারোর চোখে না পড়ায় তাঁকে বাঁচাতেও কেউ এগিয়ে আসতে পারেনি। এদিন গ্রামবাসীদের মূলত ক্ষোভ ছিল ওই মোবাইল টাওয়ারের রক্ষণাবেক্ষণে থাকা সংস্থার বিরুদ্ধে। তাঁদের দাবি, মোবাইল টাওয়ারেটির ঠিক মত রক্ষণাবেক্ষণ হয় না। মাঝেমধ্যেই তা শর্টসার্কিট হয়ে যায়। টাওয়ার সংস্থাকে বললেও তা তাঁরা শোনেনি। তাঁদের গাফিলতিতে মরতে হয়েছে রাজুকে।

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ