জাদুকরকেই ভেল্কি দেখাল পকেটমার! বন্ধুত্ব পাতিয়ে লুঠ সর্বস্ব

ম্যাজিক দেখিয়েই রোজগার করেন তিনি। মানুষকে ভেল্কি দেখিয়ে নামও কামিয়েছেন। আর তাকেই কিনা ভেল্কি দেখাল এক পকেটমার!

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ম্যাজিক দেখিয়েই রোজগার করেন তিনি। মানুষকে ভেল্কি দেখিয়ে নামও কামিয়েছেন। আর তাকেই কিনা ভেল্কি দেখাল এক পকেটমার! আর সেই ভেল্কিতেই ম্যাজিশিয়ানের সর্বস্ব লুঠ হল। তিনি হুগলি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে মূল অভিযুক্ত অধরা। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবারের ডোমকলের বাসিন্দা উজেল মণ্ডল একজন জাদুকর। বিভিন্ন শো ও প্রদর্শনীতে ম্যাজিক দেখিয়ে টাকা রোজগার করেন। উজেল প্রায় মাসখানেক আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাজ্যের বিভিন্ন শো-য় ম্যাজিক দেখানোর জন্য। মঙ্গলবারই তিনি বাড়ি ফিরছিলেন।

খড়গপুর থেকে শিয়ালদা এসে মুর্শিদাবাদের ট্রেন ধরেছিলেন। উজেলের অভিযোগ, ট্রেনেই এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। ওই যুবক তাঁকে জানায় চুঁচুড়া মেলায় ম্যাজিক দেখিয়ে ভালো রোজগারের ব্যবস্থা করে দেবেন। উজেলের দাবি, ভালো রোজগারের আশায় ওই যুবককে বিশ্বাস করে নৈহাটি নেমে পড়েন তিনি। এরপর গঙ্গা পেরিয়ে চন্দননগর পৌঁছন তাঁরা। ঘড়ির মোড়ের কাছে তাঁর ব্যাগপত্তর ওই যুবকের কাছে রেখে একটি সুলভ শৌচালয়ে যান উজেল। ফিরে এসে দেখেন কেউ নেই, তবে ব্যগটি পড়েছিল। তবে তাতে ব্যাগের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উধাও। খোয়া গিয়েছে টাকাপয়সা, এটিএম কার্ড-সহ অন্যান্য সমস্ত পরিচয়পত্র। এতদিনের কষ্টার্জিত টাকাপয়সা লুঠ হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে ম্যাজিশিয়ানের। পরে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত অধরা।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা