কেন্দ্র সরকারের আর্থিক সাহায্য পেতে চলেছে বাংলার এই হাসপাতাল

আমতা বিধানসভার জয়পুরের আমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতাল পেয়ে গেল কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি। মিলবে আর্থিক সাহায্যও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল হাওড়া জেলার(Howrah District) উলুবেড়িয়া মহকুমার(Uluberia Sub Division) আমতা বিধানসভার জয়পুরের আমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতাল(Aamragari Bibhutibhushan Dhar Rural Hospital) । সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্যদফতরকে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। এই হাসপাতাল ছাড়াও রাজ্যের আরও ৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের ২১ এবং ২২ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Central Health Ministry) আধিকারিকরা বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। তাঁরা হাসপাতালের অন্তর্বিভাগ, বহির্বিভাগ, লেবার রুম, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পরীক্ষাগার, রেডিওলজি, ফার্মাসি সহ ৯টি বিভাগ পরিদর্শন করেন। তাঁদের সেই পরিদর্শনে হাওড়া জেলার এই গ্রামীণ হাসপাতাল ৭৭.০৫ শতাংশ নম্বর পেয়েছে। পরিষেবায় ৮০ শতাংশ এবং রোগী অধিকার বিভাগে এই হাসপাতাল ৮১ শতাংশ নম্বর পেয়েছে।

আরও পড়ুন SSKM Hospital’র Woodburn Block এবার Cashless

বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুধু ৭৭.০৫ শতাংশ নম্বর পাওয়াই নয়, হাসপাতালের ‘সার্পোট সার্ভিসে’ ৭৯ শতাংশ, ‘ক্লিনিকাল সার্ভিসে’ ৭৮ শতাংশ, ‘ইনফেকশন কন্ট্রোলে’ ৬৭ শতাংশ এবং ‘কোয়ালিটি ম্যানেজমেন্টে’ ৭৮ শতাংশ নম্বর পেয়েছে। এই স্বীকৃতি পাওয়ায় খুশি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের সুপার ডাঃ সুকান্ত বিশ্বাস এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এই স্বীকৃতির জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই।’ নিজের বিধানসভা এলাকার হাসপাতাল কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ায় আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ প্রচেষ্টায় ভগ্নপ্রায় এই গ্রামীণ হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে ৬০ শয্যার এই গ্রামীণ হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত প্রসূতি বিভাগ, অক্সিজেন ব্যাঙ্ক হয়েছে। এছাড়াও হাসপাতালের পরিত্যক্ত জমিতে পুকুর খনন করে মাছচাষের ব্যবস্থা করা হয়েছে। সকলের সমবেত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে।’ প্রসঙ্গত, এই স্বীকৃতি পাওয়ায় হাসপাতালটি সরকারি আর্থিক সহায়তাও পাবে।     

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা