Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন আরাবুল

নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের নেতা আরাবুল ইসলাম। তাই নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি একসময় ছিলেন ভাঙড়ের(Bhangar) শেষকথা। তাঁর দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। এখন তিনিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) শরণাপন্ন হলেন নিরাপত্তা চেয়ে। ভাগ্যের কী অদ্ভূত পরিহাস। নজরে কলকাতার কান ঘেঁষে থাকা দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক(Former MLA) তথা তৃণমূলের নেতা(TMC Leader) আরাবুল ইসলাম(Aarabul Islam)। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সঙ্গে এটাও জানিয়েছেন, পুলিশ-প্রশাসন ও জেলার দলীয় নেতৃত্বকে এ বিষয়ে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি। এটাও বলেছেন, পঞ্চায়েতে ভোটপর্বের সময় থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর এলাকাতেই আইএসএফের কর্মীরা থেকে থেকেই তাঁকে আটকে রাখছে, ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। ভাঙড়ের বর্তমান তৃণমূল নেতৃত্ব সেই জায়গায় কিছুই করছে না। তাঁরা কার্যত হাতগুটিয়ে বসে আছে। এদিন অর্থাৎ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেছেন আরাবুল। সবটাই তাঁর নিজের ক্ষোভ নিয়ে।  

কী বলেছেন আরাবুল? জানিয়েছেন, ‘আমাদের যে কোনও সময় প্রাণহানির আশঙ্কা আছে। হুট করে আমার তিনজন সিকিউরিটিকে চেঞ্জ করে দেওয়া হল। কোনও কারণ নেই। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি। প্রশাসন কতটা নিরাপত্তা আমাদের দিতে পারে সেটা প্রশাসন জানে। সেটা নিয়ে আর কিছু বলব না। আমি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্ব, আমাদের অবজারভারকে বারবার বলেছি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এখন যাঁরা নতুন তাঁরা তো ভাঙড়ের ভৌগলিক দিকটাও ভাল বোঝে না। কোথায় সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, গুলি চলতে পারে, আরাবুলের ওপর আক্রমণ হতে পারে সেটা ওরা বোঝে না। আমার কিছু ছেলে আছে আমার সঙ্গে। তাঁদের আমি রেখেছি আমার নিরাপত্তার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমাদের নিরাপত্তার বিষয়টি দেখুন।’ তবে প্রশ্ন উঠছে, যে ভাঙড়ের বুকে একসময় তিনিই শেষ কথা হয়ে উঠেছিলেন, সেখানে আজ কেন তাঁকেই নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে? কেনই বা নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হচ্ছে!

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে