নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

Share:

নিজস্ব প্রতনিধি: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল অষ্টম শ্রেণির এক ছাত্র। জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম আব্দুল সালাম (১৩)। স্থানীয় এক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পড়ুয়া সে। তাঁর তলিয়ে যাওয়ার ঘটনায় চোপড়ার সোনাপুর পঞ্চায়েতের গোয়াবাড়ি ধর্মগছ অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে ছাগলের জন্য ঘাস কাটার কথা বলে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল সালাম। এরপরেই স্থানীয় শিতপাড়া সংলগ্ন ডোক নদীতে সালাম তার বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে। স্নান করার সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যায় সালাম। নদীর পাড়ে থাকা তার ছোট ভাই দাদাকে ডুবতে দেখে দৌড়ে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্য ও স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে খোঁজ। কিন্তু কোনও খোঁজ মেলেনি। 

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। আব্দুল সালামের খোঁজ করতে ডুবুরি ডাকা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গৃহপ্রবেশের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটে তলিয়ে যায় দুই বোন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর রবীন্দ্রপল্লির ঠাকুর পরিবারে। নিখোঁজ দুই বোনের নাম আঁচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। ইতিমধ্যেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও, অন্যজনের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের