আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ, খবর পেয়েই ছুটে এলেন স্বপন দেবনাথ

নিজস্ব প্রতিনিধি : সদ্য সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। সোমবার ভোটগণনা। তার আগে রাজ্যের সকল স্ট্রং রুমে কড়া নিরাপত্তা দেখতে পাওয়া যাচ্ছে। স্ট্রং রুমে লাগানো রয়েছে সিসিটিভিও। পূর্ব বর্ধমান জেলার কালনা কলেজের স্ট্রংরুমে সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এই খবর পেয়ে ছুটে আসেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। 

৪টি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে কালনা কলেজে। এই কলেজে মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা বিধানসভার ইভিএম রাখা রয়েছে। সেখানে যাতে কোনও সমস্যা না হয়, তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ রয়েছে। পাশাপাশি রয়েছে সিসিটিভিও। এবার সেই সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ উঠল। সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা নাগাদ বন্ধ হয়ে যায় সিসিটিভি। প্রায় ২ মিনিট বন্ধ ছিল এই সিসিটিভি। ভলেন্টিয়ার্সরাই তাঁকে খবর জানান। তার পরেই ঘটনাস্থলে চলে আসেন প্রার্থী। এই বিষয়টি নিয়ে তীব্র ভাষায় প্রতিবাদ করেন এবং তিনি এই বিষয়টি নিয়ে অভিযোগও জানিয়েছেন। এদিন তিনি বলেছেন, দু মিনিটে অনেক কিছু হয়ে যেতে পারে। শুক্রবার থেকে ইভিএম পাহারায় থাকবেন বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের তৃণমূলনেত্রী বার্তা দিয়েছিলেন, নিজের এলাকার স্ট্রং রুমে পাহারা দিন। এমনকী প্রার্থীদেরও নিজের এলাকার স্ট্রং রুমে যেতে বলেছিলেন মমতা। সেখানেই রাত কাটাতে নির্দেশ দেন। তিনি তখনই বলেছিলেন তিনিও নিজের কেন্দ্রের স্ট্রং রুমে যাবেন। তারপরেই রাতে কালবৈশাখীকে তোয়াক্কা না করে স্ট্রং রুমে চলে যান মমতা। দীর্ঘক্ষণ কাটিয়ে ফিরেছিলেন তৃণমূল সুপ্রিমো। ইভিএম নিয়ে যাতে  কারচুপি না হয় তারজন্যই স্ট্রংরুম পাহারার কথা বলেছিলেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

ছেলেবেলাতেই পিতৃহারা, মা পরিচারিকার কাজ করতেন, অভাবের মধ্যেও জয়েন্টে ৯৯% রূপায়ণের

পুঁটি মাছের কমলা রঙে পরিবর্তনের ছোঁয়া! কী বলছে পদ্ম শিবির?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

নদীতে স্নান করতে নেমেই বিপত্তি! জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণির ছাত্র

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ