‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’, পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়না

বিজেপির শক্ত ঘাঁটিতে বিজেপির প্রার্থীর বিরুদ্ধেই শত শত পোস্টার পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ঘটনা। অস্বস্তিতে গেরুয়া শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময়কার বাম দুর্গ। কিছুদিনের জন্য সেখানে ফুটেছিল জোড়াফুল। কিন্তু এখন পদ্মের শক্ত ঘাঁটি। আর সেখানেই কিনা পদ্মপ্রার্থীর বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ এলাকা! ভাবা যায়। যদিও বিজেপির প্রার্থী এই পোস্টার বিতর্কে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপির এহেন শক্ত ঘাঁটিতে এই পোস্টার লাগালো কারা! উত্তর আপাতত অমিল তবে বিজেপি(BJP) প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল(TMC) প্রার্থীর সাফ জবাব, মানুষ যাকে মানছে না, তাঁর বিরুদ্ধে পোস্টার দেওয়ার লোকেরও অভাব হবে না। এটা ভাল লাগছে যে বিজেপির শক্ত ঘাঁটিতে বিজেপির প্রার্থীর বিরুদ্ধেই শত শত পোস্টার পড়েছে। এই ঘটনা বলে দিচ্ছে, বিজেপি এই আসনে হারছে। নজরে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার তমলুক লোকসভা কেন্দ্র(Tamluk Constituency)। ঘটনাস্থল ময়না।

উনিশের ভোটে তমলুক থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দিব্যেন্দু অধিকারী। শুভেন্দুর দলত্যাগের পরে দিব্যেন্দুর সঙ্গেও তৃণমূলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তৃণমূলের তরফে তাঁর সাংসদ পদ খারিজেরও দাবি জানানো হয়। যদিও তা এখনও খারিজ হয়নি। দিব্যেন্দু বিজেপিতে যোগ দিলেও, পদ্মশিবির তাঁকে এবারে আর প্রার্থী করেনি। তমলুক থেকে তো নয়, বাংলা কেন, দেশের কোনও আসন থেকেই তাঁকে প্রার্থী করেনি। আর তার জেরে প্রশ্ন উঠেছে, দিব্যেন্দু বিজেপিতে যোগ দিয়ে পেলেনটা কী? এই আবহেই এবার তমলুকে বিজেপি দাঁড় করিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে(Abhijit Gangopadhay)। এখন তাঁর বিরুদ্ধেই পোস্টারে পোস্টারে ছয়লাপ ময়নার নানা এলাকা। বস্তুত গতকাল অর্থাৎ রামনবমীর বিকাল থেকেই সেই পোস্টার সকলের চোখে পড়ছে। সময় যত গড়িয়েছে পোস্টারের সংখ্যাও ততই বেড়েছে। পোস্টারে লেখা একটাই কথা, ‘বিচারপতির কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক’। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ