‘ডায়মন্ড-মডেল’ নিয়ে আপ্লুত অভিষেক, সংক্রমণের গ্রাফ ৩ শতাংশের নীচে

দু'সুপ্তাহ আগে ডায়মণ্ড-হারবারের করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’সুপ্তাহ আগে ডায়মণ্ড-হারবারের করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টার্গেট দেন করোনার সংক্রমণ নীচে নামাতেই হবে তাঁর সংসদীয় এলাকায়। অভিষেক নিজেও বলেন, ‘ব্যক্তিগত ভাবে মনে করি আগামী দু’মাস সবকিছু বন্ধ থাকুক। খেলা, মেলা কিংবা ভোট ও ধর্মীয় জমায়েত।’ তারপরেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ডহারবারের সংসদীয় এলাকায় ৩০,০০০ করোনা টেস্টের টার্গেট বেঁধে দেন অভিষেক। যা ছাপিয়ে যায় ৫০, হাজারের গণ্ডি। তাতে বেজায় খুশি হন সাংসদ অভিষেক। এবার নিজের সংসদীয় এলাকায় করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় খুশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

সেই বিষয়ে আপ্লুত হয়ে ফেসবুক পোস্টে অভিষেক জানিয়েছেন, ‘ফের করে দেখাল ডায়মন্ডহারবার। গঙ্গাসাগর এবং কলকাতার নিকটবর্তী হয়েও ডায়মন্ডহারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নীচেই রয়েছে। এই যুদ্ধে লাগাতার সমর্থন এবং সহযোগিতার জন্য ডায়মন্ডহারবারের মানুষকে ধন্যবাদ।’ নিজের সংসদীয় এলাকায় করোনার সংক্রমণের গ্রাফ নীচে নামানোই টার্গেট অভিষেকের। সেই বার্তাই দেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথনকে। তারপরেই সংসদীয় এলাকায় চালু হয় ‘দুয়ারে ভ্যাকসিন’, ‘ডক্টরস অন হুইল’-এর মত পরিষেবা। যার ফল ধীরে ধীরে পাচ্ছে ডায়মন্ডহারবার তা নিয়েই টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ডহারবার মডেলে বেশ কিছু নিয়ম লাগু করেন সাংসদ অভিষেক, যার মধ্যে উল্লেখযোগ্য বাজারের মতো ভিড় জায়গায় যাওয়ার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা, উভয় পক্ষেরই দু’টি করে মাস্ক পরা বাধ্যতামূলক। প্রত্যেক ওয়ার্ড এবং পঞ্চায়েত এলাকায় কন্ট্রোল রুম, ডক্টরস অন হুইলসের মতো একাধিক পদক্ষেপ। সেই সঙ্গে মাইকিং করে প্রচার। দৈনিক করোনা পরীক্ষায় জোর। আর এই কারণেই ওই সংসদীয় এলাকায় হু হু করে নামছে করোনার সংক্রমণ।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ