কণ্ঠস্বরের নমুনা মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: কণ্ঠস্বরের নমুনা মামলায় জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় তৃণমূল সাংসদের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিজে বাজবে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ৩০ জুন মঙ্গলবার বিকেল চারটের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। যদিও সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে ও দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। গত মঙ্গলবারই সেই আর্জি জানান অভিষেক। সেই মামলার শুনানিতেই আজ, শুক্রবার অস্বস্তিতে পড়েছেন তৃণমূল সাংসদ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ‘দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করা হবে না। মঙ্গলবারের আগে কোনও মামলা শুনব না। ওইদিন আর্জি জানান ভেবে দেখব।’

ডিজে বাজবে মন্তব্য মামলায় গত ৩০ জুন নমুনা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সিআইডির আবেদনের প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছিল বিধাননগর আদলত। নিম্ন আদালতের নির্দেশ ছিল, বিশেষজ্ঞ ও সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। যদিও তৃণমূল সাংসদ সেই নির্দেশ অমান্য করেন। উল্টে তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেকের দাবি ছিল, ওই কণ্ঠস্বর আমারই। সে কথা অস্বীকার করছি না। তাহলে কেন নমুনা সংগ্রহ করতে হবে? বিধাননগর আদালতের নির্দেশ খারিজ করতেই হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তদন্তে কী প্রয়োজন হবে, আর কী নয়, তা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত। মূল মামলা যেখানে বিচারাধীন, সেখানেই অভিষেকের আবেদনের শুনানি হতে পারে।

আরও পডুন: চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন বিধাননগরে

তারপরেই ওই একই মামলা নিয়ে অভিষেকের আইনজীবীরা যান বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে। যদিও সেখানেও স্বস্তি পেলেন না তৃণমূল সাংসদ। এদিকে বিধাননগর আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৮ জুলাই সকাল ১০টার মধ্যে বিধাননগর এসিজেএম-এর এজলাসে অভিষেককে দিতে হবে কণ্ঠস্বরের নমুনা।

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল