‘আমি দলের পাহারাদার’, কেশপুরের সভা থেকে ঘোষণা অভিষেকের

কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) সেকেণ্ড ইন কম্যান্ড (Second in Command)।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেশপুরের (Keshpur) জনসভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের নেতা কর্মীদের উপর অদৃশ্য চোখ সর্বদা নজর রাখছে বলে এদিন জানান তিনি। কোনও রকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) সেকেণ্ড ইন কম্যান্ড (Second in Command)। শুধু তাই নয়, তিনি যে বর্তমানে দলের পাহারাদার, এদিন তা ঘোষণা করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary)।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জনসভা থেকে বলেন, যারা জামা পালটে তৃণমূল হবেন ভাবছেন নির্বাচনের পরে, তাদের উপর নজর রাখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, তৃণমূল কর্মীরা কারোর কাছে মাথা নত করে না। তৃণমূল কর্মীদের যদি মাথা নত করতে হয়, তাহলে আমরা তৃণমূল কর্মীরা মানুষের কাছে, জনতা জনার্দনের কাছে মাথা নত করব। পাশাপাশি দলের মধ্যে থেকে যারা ষড়যন্ত্র করছেন, তাদেরকে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিন চারটে নেতার রেশারেশিতে যদি দলের মাথা নত হয়, আমি রেয়াত করব না। এখনই শুধরে যান, পরে শোধরানোর সুযোগ পাবেন না।

অন্যদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনে কীভাবে প্রার্থী মনোনয়ন করা হবে সেই বিষয়েও জানিয়ে দেন তিনি। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে প্রার্থী কোনও ব্লক স্তরের বা জেলা স্তরের নেতা ঠিক করবে না। প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কথা না ভেবে তৃণমূলের জনপ্রতিনিধিদের মানুষের কথা ভাবার নির্দেশ দেন তিনি।

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

উত্তরাখণ্ডে টানেল ধসে ৭ শ্রমিকের মৃত্যু, জখম ১৪

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম