পঞ্চায়েত প্রধানকে সোমবারের মধ্যে ইস্তফা দেওয়ার নির্দেশ অভিষেকের

তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে-কে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন অভিষেক। সোমবারের মধ্যে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার রানাঘাটের দলীয় সভা থেকে ফের কড়া নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসে কাজ না করলে কোনও পদে থাকা যাবে না বলে আগে একাধিকবার বার্তা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার অভিযোগ পাওয়ায় এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন তিনি। আগামী সোমবারের মধ্যে তাঁকে ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, নদিয়ার তাটলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে গত চার বছর ধরে গ্রামে যাননি। শোনেননি মানুষের অভাব অভিযোগের কথা। আর এই অভিযোগ পৌঁছে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন কঠোর অবস্থান নেন তিনি। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে বলেন, ‘তাটলা-১ পঞ্চায়েতের প্রধান এখানে আছেন? আমি জানতে চাই উনি গ্রামে শেষ কবে গিয়েছেন এলাকায়? প্রধান চার বছর গ্রামে যান না। আপনি থাকবেন কেন পদে? সোমবার সকালের মধ্যে আমার কাছে আপনার ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন প্রধান পার্থপ্রতিম দে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ওই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান করা হবে।

এদিন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড প্রকাশ্য সভা থেকে সাধারণ মানুষকে বার্তা দেন, কোনও অভিযোগ থাকলে তা সরাসরি তাঁকে জানানোর জন্য। এদিন সাধারণ মানুষের জন্য একটি ফোন নম্বর প্রকাশ করেন অভিষেক। কোনও অভিযোগ থাকলে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে সরাসরি জানাতে বলেন তিনি। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে কাকে প্রার্থী করতে চান এলাকার মানুষ, সেই বিষয়ে মত চান তিনি।

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার