দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্টহীন বীরভূম, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: সংশোধনাগারে রয়েছেন অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। তাঁকে এ রাজ্য থেকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতেও। অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর, জেলে বিচারাধীন থাকাকালীনই তাঁকে গ্রেফতার করে ইডি। আপাতত, কেষ্ট ছাড়া কেষ্ট গড় । তবে এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। তাই বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)।

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক সেরেছেন তিনি। এবার সেই বৈঠক হবে বীরভূমে। জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর সাংগঠনিক বৈঠকের পাশাপাশি আলোচনা হবে জেলাতে দলের বর্তমান পরিস্থিতি নিয়েও।

দল সূত্রে খবর, বৈঠক হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ক্যামাক স্ট্রিটেই। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ১০ বিধায়ক এবং জেলার শাখা সংগঠনের নেতৃত্ব। উল্লেখ্য, শীতকালীন অধিবেশন চলছে তাই বিধায়করা এখন জেলা ছেড়ে রয়েছেন কলকাতাতেই। আর শাখা সংগঠনের নেতারা বৈঠকের দিনে জেলা থেকে আসবেন কলকাতায়।

প্রসঙ্গত, অনুব্রতর গ্রেফতারির পরে বীরভূমের ২ সাংসদ এবং বিধায়কদের নিয়ে গঠন করা হয়েছে জেলার কোর কমিটি। দল নিয়ে তাঁরা ইতিমধ্যেই ২ দফা বৈঠক করে ফেলেছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে দলকে আরও মজবুত, সংগঠন শক্তিশালী, পঞ্চায়েত নির্বাচন কৌশল, আন্দোলন, জনসংযোগ প্রসঙ্গ। কড়া বার্তা দেওয়া হবে, পেশী শক্তি ব্যবহার না করার। শান্তিপূর্ণ নির্বাচনের বার্তার সঙ্গে দেওয়া হবে বিরোধীদের উস্কানিতে পা না দেওয়া বা বিরোধীরা অশান্তি করতে চাইলে তা রুখে দেওয়ার বার্তা, সবুজ শিবির সূত্রে খবর এমনটাই।

Published by:

Share Link:

More Releted News:

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ