নিহত ট্রেন যাত্রীদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে কমিটি গঠন করলেন অভিষেক

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩১ জন প্রাণ হারিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল (COROMONDEL EXPRESS) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার ৬২ জন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE) ঘোষণা করেছিলেন, বাংলার নিহতদের পরিবার পিছু  ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে তৃণমূল। সেই মতো কমিটি গঠন করলেন তিনি। তবে এই কমিটি দক্ষিণ ২৪ পরগণার জন্য।

ওই জেলার জন্য ৬ সদস্যের কমিটি গঠন করেছেন অভিষেক। কেন আগে এই জেলা? কারণ, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই জেলার ট্রেন যাত্রীদের। জানা গিয়েছে, মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এই জেলার ৩১ জন প্রাণ হারিয়েছেন।

কমিটিতে আছেন মন্ত্রী শশী পাঁজা, সাংসদ নাদিমুল হোক, বিধায়ক সওকত মোল্লা, রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ মণ্ডল, প্রতিমা মণ্ডল। এই কমিটির সদস্যরা যাবেন নিহতদের পরিবারের কাছে। শোকগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য।

গত শুক্রবার ঘটনাস্থলে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা। অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। রেলমন্ত্রক থেকে নিহতদের পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের দেওয়া হবে ২ লক্ষ টাকা। 

উল্লেখ্য, গত রবিবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, যে সমস্ত যাত্রীরা রক্ষা পেয়ে ফিরেছেন তাঁরা ট্রমায় আছেন। এঁদের সকলকে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?