পঞ্চায়েত ভোটের আগে ফের একবার ‘নির্দল’দের হুঁশিয়ারি অভিষেকের

শনিবার আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা থেকে এই বার্তা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। রাজ্যের বিভিন্ন জেলায় টিকিট না পাওয়ায় তৃণমূলের বহু কর্মী নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করেছিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ফের একবার নির্দলদের হুঁশিয়ারি দিলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। পঞ্চায়েত ভোটে যারা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাদেরকে দলে ফেরানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক। শনিবার আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা থেকে এই বার্তা দেন তিনি।

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে বলেন, ‘যারা যেখানে নির্দল হয়ে দাঁড়িয়েছে, আমি আপনাদের বলছি, একটা নির্দলকেও তৃণমূলে ফেরানো হবে না। আমি আগেও বলে গিয়েছিলাম। আমি বলেছিলাম, এই নির্বাচনে বাংলায় সিপিএমের সন্ত্রাসের, অপশাসনের যে সংস্কৃতি তার ইতি আমরা টানব। বলেছিলাম ১০০ শতাংশ নমিনেশন হবে, হয়েছে কি হয়নি?’

সেই সঙ্গে এদিন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু ভোট মানুষ দেয়। মানুষের হৃদয়ে পদ্মফুল নয় জোড়াফুল রয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও এদিন সরব হন অভিষেক। আগামী পঞ্চায়েত ভোটের পর ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গিয়ে আন্দোলন গড়ে তোলার কথা জানান অভিষেক।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়