নানা চিন্তাকে শান্ত করতে দৌড়ে যাওয়ার বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিটনেস ট্রেনিং সেশনের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন আগে সেই ছবি দেখতে পেয়েছিলেন রাজ্যের মানুষ। নিজের ওয়ার্কআউট করার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবার ফের আরও একটি স্টোরি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ট্রেডমিল ট্রুথ শিরোনাম নিয়ে ছবি পোস্ট করেছেন অভিষেক।

ইনস্টাতে তিনি লিখেছেন রান আন্টিল ইউর থটস গেটস কোয়ায়েট। এই লেখার মধ্যে দিয়ে নতুন বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে চেয়েছেন, নিজের মাথার মধ্যে ঘুরপাক খাওয়া একাধিক চিন্তাকে শান্ত করতে হবে। সেই চিন্তার শান্ত হওয়া পর্যন্ত দৌড়ে যাবার বার্তাই দিয়েছেন তিনি।

শনিবার ইনস্টাগ্রামে স্টোরিতে স্নিকার্স পড়া দুই পায়ের ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যায়, প্রতিদিনই ওয়ার্ক আউট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতেই ছোট্ট একটা সেটআপ তৈরি করে নিয়েছেন তিনি। সেখানেই প্রতিদিন নিয়মিত ওয়ার্ক আউট করে নিজের চেহারায় অনেক বদল এনেছেন ডায়মন্ড হারবারের সংসদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম সংসদ হয়েছিলেন। সেই সময়ের তাঁর চেহারা এক রকম ছিল। সেই থেকে এখন অনেক বদল এসেছে। বলা যায় পুরো ভোল বদল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করা ছবি ও বার্তা অত্যন্ত ইঙ্গিতবাহী বলে মনে করছেন তৃণমূল নেতারা। তাঁরা বলতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি সকলকে বার্তা দিয়ে বোঝাতে চায়, তিনি অত্যন্ত ফিট। দলের সাংগঠনিক দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে। একাধিক বিষয়ে চিন্তাভাবনা করতে হয় তাঁকে। ট্রেডমিলে ওয়ার্ক আউট করে তিনি রিল্যাক্সড হন।

এখন চলছে উৎসবের মরশুম। এই উৎসবের সময় কেটে গেলেই বিভিন্ন কর্মসূচি শুরু করবে তৃণমূল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই দিকে নজর রয়েছে ঘাস কল শিবিরের। কলকাতায় নভেম্বরের শুরুতে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এর বিরোধিতা করে জনসভা করতে চলেছে তৃণমূল। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের ফির লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক। এক মাসের বেশি সময় ধরে সেটা চলবে। আসন্ন নির্বাচনের আগে নিজেকে ফিট রাখতে প্রস্তুত অভিষেক।

অপেক্ষার অবসান! জুলাই থেকেই বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হওয়ার সম্ভাবনা অশোকনগরে

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?