হিরণ প্রসঙ্গে বলতে গিয়ে মিঠুন নিয়েও বঙ্গ বিজেপিকে খোঁচা অভিষেকের

মিঠুন নিয়ে অভিষেক বলেন...

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি বিধায়ক হিরণ (HIRAN) কি তৃণমূলে প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন? ছুটে গিয়েছিলেন সবুজ শিবিরের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) কাছে? সেই প্রশ্নেই গুঞ্জন রাজ্য রাজনীতিতে। এবার সেই বিষয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘পরামর্শ’ দিলেন হিরণকে। একই সঙ্গে খোঁচা দিলেন ‘পরিযায়ী মিঠুন’ প্রসঙ্গেও।

তৃণমূল দফতরে হিরণ, এই ছবি ভাইরাল হয়েছিল। তিনি পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির পাশে বসে ছিলেন। তা নিয়ে এতদিন ‘চুপ’ ছিলেন হিরণ। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ হিরণকে ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন অবস্থান স্পষ্ট করার। তারপরে শনিবার হিরণ দাবি করেন, ছবিটি মিথ্যে।

 

আরও পড়ুন: দিলীপের এই হুঁশিয়ারির পরেই প্রত্যাবর্তন বিতর্কে মুখ খুলেছিলেন ‘বিরোধী’ হিরণ 

পড়ুন: ‘সিআইডি দিয়ে ধরব না, জবাব দেবে মানুষ’, দিলীপকে আক্রমণ অজিত মাইতির 

শনিবার অভিষেক এই প্রসঙ্গে বলেন, ‘আমরা অনৈতিক কাজ করি না। আমাদের এবং বিজেপির মধ্যে পার্থক্য আছে’। বলেন, এক মিনিটে দাবি নস্যাৎ করে দিতে পারি। এরপরেই অভিষেকের ‘পরামর্শ’, আইনি সাহায্য নিন। পুলিশে অভিযোগ করুন। হাইকোর্টে মামলা করুন। বলেন, ‘ছবি বিকৃত হলে আমি হিরণের জায়গায় হলে তাই করতাম’। তারপরেই তৃণমূল যুবরাজের খোঁচা, কেন করছেন না?

আরও পড়ুন: অনুরোধ করা সত্বেও হিরণকে দলে নেননি অভিষেক: অজিত মাইতি 

পড়ুন: তৃণমূল দফতরে হিরণ, তোলপাড় রাজনীতি… 

এদিন বিজেপির তারকা নেতা নিয়েও হিরণ ও বঙ্গ বিজেপিকে খোঁচা দেন অভিষেক। বলেন, মিঠুনকে (MITHUN CHAKRABORTY) আগে বোঝান পরে দেবকে বোঝাবেন। উল্লেখ্য, সম্প্রতি হিরণ বলেছিলেন, দেব ভোটের আগে আসেন। তা নিয়ে ‘মিষ্টি’ জবাবও দিয়েছিলেন। এদিন তৃণমূলের খোঁচা, ‘মিঠুন পরিযায়ী নেতা’। মিঠুন কি তৃণমূলে আসতে পারেন? দেব ঘনিষ্ঠতা নিয়ে সেই প্রসঙ্গও যেন জিইয়ে রাখলেন অভিষেক।  

আরও পড়ুন: ‘আমার সম্বন্ধে বেশি জানলে হিরণকে ডাকুক সিবিআই’, পাল্টা দিলেন  দেব 

পড়ুন:   ‘বছরে একবার আসি’, স্বীকার করলেন মিঠুন   

সম্পর্কিত খবর  পড়ুন: ‘মমতা রাজনৈতিক গুরু, আমি ওঁর অনুগামী’: মিঠুন চক্রবর্তী 

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার