গোটা দেশ মমতার দিকে তাকিয়ে: অভিষেক

উত্তরবঙ্গে প্রচার সেরে মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে ভোট প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উপনির্বাচনে দলীয় প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে প্রচার সেরে মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে ভোট প্রচার করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উপনির্বাচনে দলীয় প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে এদিন জনসভা করলেন তিনি। এদিনও ভাষণের শুরু থেকেই বিজেপিকে নিশানা করেছিলেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির জন্যই মানুষকে আবার ভোটে যেতে হচ্ছে। যারা জনমত উপেক্ষা করেছে তাঁদের এই ভোটে জবাব দিন। পাশাপাশি কংগ্রেসকেও একহাত নিয়েছেন তিনি। অভিষেকের কথায়, গত সাত বছর ধরে কংগ্রেস বিজেপি-র কাছে হারছে, আর তৃণমূল সেই বিজেপিকেই হারাচ্ছে, পার্থক্য এটাই। তিনি এও জানান, গোটা দেশই এখন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকে তাকিয়ে আছে।

এদিন প্রথম থেকেই বিজেপিকে আক্রমণের রাস্তায় হাঁটেন অভিষেক। তিনি বলেন, গত সাত বছরে BJP কী করেছে, আর দশ বছরে তৃণমূল কী করেছে। বলে রাখলাম বলে বলে ১০ গোল দেব। যদি ১০-০ গোল না দিতে পারি তাহলে রাজনৈতিক আঙিনায় পা দেব না। গোয়ায় তৃণমূলের ব্যানার ছেড়া প্রসঙ্গে তিনি বলেন, গোয়া-ত্রিপুরায় মিটিংয়ের অনুমতি দিচ্ছে না বিজেপির সরকার। সভার জন্য মাঠ-অনুমতি না পেলে আমরা রাস্তায় সভা করব। আমাদের ওভাবে আটকানো যাবে না। এদিন নোটবন্দিকেও নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, কালো টাকা ধরা পড়ুক আমরাও চেয়েছিলাম। কিন্তু সাধারণ মানুষের চোখের জলের বিনিময়ে নয়। ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে