‘১০ জন সাংসদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে কেন’, সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে তোলপার রাজ্য। বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে মঙ্গলবার বনগাঁয় মিছিলে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থক থেকে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন। মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েই এদিন মিছিলে মুখ্যমন্ত্রী। তার মধ্যেই এল বড় খবর।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক চিঠি দিয়ে জানানো হয়েছে তৃণমূলের যে ১০ জন সাংসদ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চেয়ে যে প্রস্তাব রাজ্য পাঠিয়েছিল তা মঞ্জুর হয়েছে। তবে ১০ জন নয়, ৫ জন প্রতিনিধি গিয়ে কথা বলতে পারেন। নির্বাচন কমিশন আগামী ২৮ নভেম্বর দিল্লির নির্বাচন সদনে তৃণমূলের ৪ সাংসদের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছে। কমিশন জানিয়েছে যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে তাঁরা প্রস্তুত। সেই সঙ্গে তৃণমূলকে নির্দেশ দেওয়া হয়ে ৫ সাংসদের নাম পাঠিয়ে দেওয়ার জন্য।

 

নির্বাচন কমিশনের এই চিঠিতে গর্জে উঠেছেন অভিষেক। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “১০ জন সাংসদের প্রতিনিধিদলের জন্য সময় চাওয়া হয়েছে। তারা ভারতের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, ভারত সরকারের হাতে থাকা জাতীয় নির্বাচিত কমিশনের মতো নয়। নির্বাচন কমিশনকে ‘স্বচ্ছ’ এবং ‘সৌহার্দ্যপূর্ণ’ হিসেবে চিত্রিত করা আসলে মুখোশ ছাড়া কিছুই নয়। যদি জাতীয় নির্বাচন কমিশন সত্যিই স্বচ্ছ হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদের মুখোমুখি হতে কেন ভয় পাচ্ছে কেন? খোলাখুলিভাবে সভা করুন। লাইভ টেলিকাস্ট করুন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আপনার সামনে যে পাঁচটি সহজ, বৈধ প্রশ্নের উত্তর চেয়েছে তার উত্তর দিন। নির্বাচন কমিশন কি তার স্বচ্ছতা প্রমাণ করতে ইচ্ছুক, নাকি সে কেবল বন্ধ দরজার পিছনেই কাজ করতে পছন্দ করে?” এর আগে মুখ্য নির্বাচন কমিশনে দু’বার চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ আনা হচ্ছে।

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী